Deleted
প্রকাশ : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক

এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিকশক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী মোসা. তনিমা ওরফে তন্বীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। 

খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ সকাল ১১টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল আকসা মসজিদ সড়কের মুক্তা হাউজে গুলিবিদ্ধ হন মোতালেব। গত ১ নভেম্বর মুক্তা হাউজের একটি কক্ষ ভাড়া নেন তনিমা ওরফে তন্বী। ওই কক্ষেই গুলির ঘটনা ঘটে।  

গত ৪ অক্টোবর জাতীয় যুবশক্তির খুলনা জেলা কমিটি অনুমোদন দেন আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম ও  সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম। কমিটিতে ১নং যুগ্ম সদস্যসচিবের পদ পান মোসা. তনিমা।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, রোববার রাত থেকে ওই কক্ষে অবস্থান করছিলেন মোতালেব শিকদার। সকাল ১১টার আগে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি বাড়ি থেকে বের হন। পরিচিত ব্যক্তিদের দ্বারাই তিনি গুলিবিদ্ধ হন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে তনিমা পলাতক ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা

1

বছরের প্রথম দিনেই শতভাগ বই পেলো প্রাথমিকের শিক্ষার্থীরা

2

মুখোমুখি চীন ও জাপানের যুদ্ধবিমান, তীব্র উত্তেজনা

3

একসঙ্গে নির্বাচন ও গণভোট করলে খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

4

ট্রাইব্যুনালের এজলাসে প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী

5

ভারতে এক মুসলিমের কাছে পূজার চাঁদা দাবি ঘিরে ব্যাপক সহিংসতা,

6

আবুল সরকারের মুক্তির দাবিতে শাহবাগে প্রতিবাদ অনুষ্ঠানে বাধা

7

খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে নেই ছিটেফোঁটাও

8

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ

9

ব্রিটিশবিরোধী সংগ্রামী মনোরমা বসুর স্মৃতিতে শিক্ষাবৃত্তি পেল

10

বিপিএল খেলতে পাকিস্তানি ক্রিকেটারদের সবুজ সংকেত

11

৩১ ঘণ্টায় ৪ বার, বড় ভূমিকম্পের উচ্চঝুঁকিতে দেশ

12

আসন্ন নির্বাচনের প্রার্থিতা ঘোষণার ৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার

13

তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন চলবে স্পেশাল ২০ ট্রেন

14

মুক্তির আগের দিনও অনিশ্চয়তায় থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন

15

ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম

16

প্রধান উপদেষ্টার সঙ্গে হাদির পরিবারের সাক্ষাৎ

17

ভরিতে সাড়ে ৫ হাজার কমল স্বর্ণের দাম, রবিবার থেকে কার্যকর

18

টেকনাফে ৩ মানবপাচারকারী আটক, উদ্ধার নারী-শিশুসহ ৭ জন

19

উপকূলের শীতার্ত মানুষের গায়ে উষ্ণতার ছোঁয়া

20
সর্বশেষ সব খবর