Deleted
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

সারাদেশে জেঁকে বসা হাড়কাঁপানো শীতে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে হাওরবেষ্টিত এই জনপদে তাপমাত্রা নেমে আসে ১০ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জের ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। নিকলী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম মাছুম গণমাধ্যমকে বলেন, রোববারের তুলনায় সোমবার শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি ডিসেম্বর মাসজুড়েই শীতের এই প্রভাব বজায় থাকবে এবং নিকট ভবিষ্যতে শীতের অনুভূতি কমার কোনো সম্ভাবনা নেই।

তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে হাওর অঞ্চলের জনজীবন স্থবির হয়ে পড়েছে। গত কয়েক দিন ধরে সূর্যের দেখা না মেলায় কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষজন। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া কৃষিজীবী ও মৎস্যজীবীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেক অসহায় মানুষ।

শৈত্যপ্রবাহের কারণে জেলায় শীতজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও সচেতন মহল শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।


মারুফ/সকালবেলা 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

1

অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন লিটন দাস ?

2

ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম

3

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, ১ নম্বর সতর্ক সংকে

4

সিরিয়ায় ‌‘হস্তক্ষেপ’ না করতে ইসরাইলকে ট্রাম্পের সতর্কতা

5

আসন ভাগাভাগিতে এখনো জামায়াত-চরমোনাই দ্বন্দ্বে হয়নি সমঝোতা

6

একটানা তৃতীয়বারের মতো কমল স্বর্ণের দাম

7

ফিরছেন কামিন্স , ব্রিসবেনে থাকছেন না হ্যাজেলউড

8

সিলেটের সব গুরুত্বপূর্ণ স্থান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হ

9

বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার করল রবিন ডাকাত

10

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে নিহত বেড়ে ১৪০

11

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

12

হজের অনুমতি মিলবে না দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের

13

দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

14

রামুতে গহীন পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান; সরঞ্জাম ও গুলি উদ

15

শীত বাড়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

16

লেবাননে ফিলিস্তিন শরণার্থী শিবিরে ইসরায়েলের ড্রোন হামলা, নিহ

17

গুম-নির্যাতনের মামলা: সাবজেল থেকে ট্রাইব্যুনালে সাবেক তিন সে

18

শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর স্নিগ্ধকে বগুড়ার শিবগঞ্জে আবেগ

19

ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনার নাম মাথায় ঘুরবে:

20
সর্বশেষ সব খবর