Deleted
প্রকাশ : বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ০৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসিতে লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘিত হওয়ার অভিযোগ জানাল জামায়াত

ইসিতে লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘিত হওয়ার অভিযোগ জানাল জামায়াত

সারাদেশে মারাত্মকভাবে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘিত হচ্ছে বলে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।  কাউকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং কাউকে নিরাপত্তা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। 

বুধবার (৭ জানুয়ারি) বিকালে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এসব অভিযোগ জানান তিনি। বৈঠকে জামায়াতের ৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। 

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড এখনও তৈরি হয়নি। প্রচারণার ক্ষেত্রে কোনো নেতাকে বেশি প্রটোকল দেয়া হচ্ছে। যা জনগনের মাঝে রং মেসেজ দিচ্ছে। প্রটোকল সবার জন্য সমান হতে হবে। সারাদেশে মারাত্মকভাবে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘিত হচ্ছে। কাউকে অতিরিক্ত নিরাপত্তা দেয়া হচ্ছে, কাউকে দেয়া হচ্ছে না। অবিলম্বে দলীয় ডিসিদের অপসারণ করতে হবে।’

তিনি হুঁশিয়ার করে বলেন, ‘একতরফা নির্বাচন হলে দেশের একটি দল চলে গেছে। অন্য দল যারা এমন কাজে জড়িত থাকবে, তাদেরও কিন্তু চলে যেতে হবে। এভাবে দেশ রাজনৈতিক দল শূন্য হবে, ক্ষতিগ্রস্ত হবে।’

মনোনয়নপত্র বাছাইয়ে বৈষম্য হয়েছে উল্লেখ করে জামায়াত নেতা তাহের বলেন, মামলার ক্ষেত্রে বিএনপির অনেকের মনোনয়নপত্র গ্রহণ করলেও জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব থাকার পরও বিএনপি নেতার মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে, যা বৈষম্য তৈরি করেছে।

তিনি আরও অভিযোগ করেন, একটি দলের পক্ষ থেকে ভোটারদের ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে যা আচরণ বিধির লঙ্ঘন। এটা বন্ধের জন্য আমরা কমিশনকে বলেছি।

এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য সিসি ক্যামেরার কথা বলা হয়েছে কমিশনে, কমিশন রাজি হয়েছে বলেও জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে ছড়িয়ে পড়া তথ্য সঠিক নয় বলেও জানান জামায়াতের নায়েবে আমির। 

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

1

'আজকাল তো মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়'

2

দিনাজপুরে চার দিন পর দেখা মিললো সূর্যের

3

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

4

আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

5

এনসিপির প্রার্থী ঘোষণার তারিখ জানালেন নাহিদ ইসলাম

6

মুছাব্বির হত্যায় ‘প্রাইম শুটার’ জিনাত ও পরিকল্পনাকারীসহ গ্রে

7

একদিনে গ্রেফতার ১৬৪৯, উদ্ধার আগ্নেয়াস্ত্র ককটেল

8

‘চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে গেল মবোক্রেসি’: সালাহউদ্দিন আহমদ

9

হাতকড়া পরিয়ে নিউ ইয়র্কের আদালতে নেওয়া হলো মাদুরোকে

10

‘বানিয়াচং থানা ও এসআই সন্তোষকে আমরাই পুড়িয়েছি’

11

মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমালো এনবিআর

12

থার্টি ফার্স্ট ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা

13

কালিহাতীতে স্কুলছাত্রী ধর্ষণ: অভিযুক্তকে পালাতে সহযোগিতা করল

14

ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁস করে গ্রেফতার সাবেক

15

রাষ্ট্র পরিচালনায় সিদ্ধান্ত কার?

16

বাবা-মাকে নিয়ে নুসরাত ফারিয়ার আবেগঘন বার্তা!

17

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

18

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ৩ দল

19

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সুখবর দিলেন ইতালির রাষ্ট্রদূত

20
সর্বশেষ সব খবর