Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন বছর মহান রবের কল্যাণের বাহন হোক: জামায়াত আমির

নতুন বছর মহান রবের কল্যাণের বাহন হোক: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আরেকটি বছরের সূচনা হতে যাচ্ছে। এ বছরটি প্রিয় দেশবাসী এবং বিশ্ববাসীর জন্য সামগ্রিকভাবে মহান রবের কল্যাণের বাহন হোক। মহান আল্লাহ্‌ রাব্বুল আলামীনের দরবারে বিগলিত চিত্তে সেই দোয়াই করি।

বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইংরেজি নতুন বর্ষ ২০২৬ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তে আমাদের সামান্য সচেতনতা অনেক বড় উপকার বয়ে আনতে পারে। আতশবাজির উচ্চ শব্দে পাখি ও পোষা প্রাণীরা ভীত ও ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে এই শব্দ বয়স্ক মানুষ, অসুস্থ রোগী ও শিশুদের জন্য অস্বস্তি ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। ফানুস ব্যবহারে অগ্নিকাণ্ডের আশঙ্কাও থাকে।

তিনি বলেন, আসুন, পূর্ণ সচেতনতা ও সুস্থতা বজায় রেখে মানুষ ও প্রাণীর নিরাপত্তা, পরিবেশের ভারসাম্য এবং সামাজিক দায়িত্ববোধকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যকর, শান্ত ও দায়িত্বশীলভাবে নতুন বছরকে বরণ করি।

নতুন বছরে সবার সুস্থ, নিরাপদ ও কল্যাণময় জীবন কামনা করেন ডা. শফিকুর রহমান।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন পরিচালনায় এনসিপির ১৬ উপকমিটি গঠন

1

রাবির ৩ শিক্ষক বরখাস্ত, দণ্ডিত ৫ শিক্ষার্থী

2

বেগম জিয়ার চিকিৎসায় চীনের মেডিকেল টিম এভারকেয়ারে

3

পুরুষের কর্মঘণ্টা ৮ আর নারীর ৫, বেতন সমান এটি বৈষম্য : জাহেদ

4

পটুয়াখালী-৩ আসনে নির্বাচনের ঘোষণা নুরের

5

সুদানের রাস্তায় শতাধিক মৃতদেহ, নেই দাফনের মানুষ

6

২৪ ঘণ্টা না পেরোতেই আবারো ঢাকায় ভূমিকম্প

7

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় পড়া চলছে

8

বাসদ কার্যালয় ঘেরাও, ২২ নেতাকর্মী আটক

9

হাদির হত্যার বিচার কি আদৌ হবে?: প্রশ্ন স্ত্রী রাবেয়ার

10

বাবরি মসজিদ ভাঙার ৩৩ বছর পর পুনর্নির্মাণে ভিত্তিপ্রস্তর

11

সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু নিয়ে আইএসপিআরের বিবৃতি

12

বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান

13

খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা মুক্ত নয়: বিএনপি

14

কিশোরগঞ্জ-৫: এহসানুল হুদাকে মেনে নেয়নি ইকবাল সমর্থকরা, বাজিত

15

পিঠা খাওয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পরীমণি

16

পদত্যাগ করলেন বিবিসির মহাপরিচালক ও প্রধান নির্বাহী

17

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে কাটছেই না শিক্ষার্থীদের অনি

18

খালেদা জিয়ার ইন্তেকালে ভিপি সোহেলের গভীর শোক

19

সুদানে আরএসএফের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭৯

20
সর্বশেষ সব খবর