Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এনসিপির মনোনয়ন পাওয়ার পর থেকে হুমকি পাচ্ছেন নুসরাত তাবাসসুম

এনসিপির মনোনয়ন পাওয়ার পর থেকে হুমকি পাচ্ছেন নুসরাত তাবাসসুম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কুষ্টিয়া-১ আসনে মনোনয়ন পাওয়ার পর থেকেই নানা ধরনের হুমকি-ধামকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।

শনিবার (১৫ নভেম্বর) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এক বার্তায় এই আশঙ্কার কথা তুলে ধরেন। তিনি এই আসনে 'শাপলা' প্রতীকে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন নিয়েছেন।

ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম তার রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে লিখেন, "গত দেড় বছরে বুঝলাম ক্ষমতার নোংরা রাজনীতি কাকে বলে। প্রতিদিন ভেবেছি মনে হয় ফিরে যাওয়া উচিত, ছেড়ে দেওয়া উচিত রাজনীতি। সব ছেড়েছুড়ে আবার আমার বার্ষিক পরীক্ষার ছুটির দিনের গল্পের কাছে বসে থাকা উচিত।"

তিনি আরও লিখেন, "রাজনীতি বড় ক্লান্তিকর পেশা। অথচ রাজনীতি হওয়া উচিত ছিল সকলের অধিকার। এই যে গতকাল নমিনেশন নেওয়ার পর থেকে আজ পর্যন্ত যত হুমকি ধামকি আমাকে দেওয়া হলো, এগুলোই আমাকে ফিরতে দেয় না।"

সবশেষে, তিনি হুমকির বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান জানিয়ে প্রশ্ন ছুড়ে দেন, "আমার মতো কতজন কত স্বপ্ন বুকে নিয়ে দেশের জন্য লড়ছে। আমাদের কি হুমকি দিয়ে পিছিয়ে দেওয়া এতই সহজ??"

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরাইলি হত্যাযজ্ঞ, নিহত ৯৭

1

এই তুমি সামনে যাও, তুমি বেশি লাফাচ্ছ : কামরুল

2

তরুণদের মতামত নিতে ওয়েব অ্যাপ চালু করল বিএনপি

3

রক্ত দিতে হলে আগে থাকি, ক্ষমতার প্রশ্ন এলে খুঁজে পাওয়া যায়

4

ধানের শীষ আপনাদের পাশে আছে, আ’লীগ সমর্থকদের উদ্দেশে ফখরুল

5

গাজা ইস্যুতে জাতিসংঘে ট্রাম্পের প্রস্তাব পাস, প্রত্যাখ্যান হ

6

'আমি মেয়ে হতে পারি, কিন্তু বোকা মেয়ে নই’

7

আসন্ন নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান মির্জ

8

ভূমি অফিসে দালালের দৌরাত্ম: টাকা ছাড়া মেলে না সেবা

9

সরকার নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রভাবিত করবে না: পররাষ

10

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ ,আইসিসিতে যাচ্ছে চিঠি

11

জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

12

ঢাকা-১৩ আসনের প্রার্থী হচ্ছেন মাওলানা মামুনুল হক

13

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি

14

রাজনীতিতে আসার আগেই স্বামী হারান খালেদা জিয়া: দুই হাজার টাকা

15

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি ,মৃত্যু হলে শাহবাগে জড়ো হ

16

গোপন মিটিং করলে ‘দিল্লি না ঢাকা’ স্লোগানের মাহাত্ম্য থাকে—প্

17

ভর্তুকি দিয়ে শিল্প চালানো সম্ভব নয় : শিল্প উপদেষ্টা

18

এক বছরে ৪০ কোটি টাকার ব্যবসার মালিক রিয়া চক্রবর্তী

19

বিএনপির দুইবারের এমপি ও মুক্তিযোদ্ধা যোগ দিলেন জামায়াতে

20
সর্বশেষ সব খবর