Deleted
প্রকাশ : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সরকার নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রভাবিত করবে না: পররাষ্ট্র উপদেষ্টা

সরকার নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রভাবিত করবে না: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ‘নির্বাচনে আমরা সারা পৃথিবী থেকে পর্যবেক্ষকদের আহ্বান করেছি। ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার রিপাবলিক ইনস্টিটিউট পর্যবেক্ষক পাঠাবে এবং নেতৃত্বে যারা আসবে তাদের সঙ্গে আমার দেখা ও কথা হয়েছে। 

আমরা বলেছি, সরকার আপনাদের কোনো সাহায্য করতে যাবে না, যতক্ষণ না আপনারা চাইবেন। কারণ, সরকার যদি তাদের ব্যাপারে এগোয় তাহলে মনে করা হবে আমরা তাদের প্রভাবিত করছি। আমরা সেটা একবিন্দুও করব না।’

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ভোলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোটের গাড়ি সুপার ক্যারাভানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, ‘পর্যবেক্ষকদের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়, আমরা শুধু সেটা দেখব। এরপর তারা যদি কোনো সহায়তা চায়, তাহলে তাদের সহায়তা দেওয়া হবে।’ 

তিনি বলেন, ‘নির্বাচনে কারা পর্যবেক্ষক হবেন, সেটির সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হলো নির্বাচন কমিশনের। সরকারের এখানে কোনো ভূমিকা নেই। নির্বাচন কমিশন যাদের নিরপেক্ষ মনে করে তাদেরই পর্যবেক্ষক হিসেবে অনুমোদন দেবে এবং তারাই পর্যবেক্ষক হিসেবে আসবেন। আমরা চাই বিপুলসংখ্যক পর্যবেক্ষক থাকুক, যাতে নির্বাচনে কেউ গণ্ডগোল করার সুযোগ না পায়।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে। কারণ, তারা দীর্ঘদিন ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত রয়েছে। আমরা সবাই চাই, একটি সুষ্ঠু নির্বাচন হোক। আশা করি, আগামী দিনগুলোতে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা হবে।’

তিনি আরো বলেন, ‘শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা এখান থেকে সরে যাব। দেশ আবার নতুনভাবে একটা স্বাভাবিক পদ্ধতিতে চলবে।’

এ সময় আরো বক্তব্য দেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলিমেও সাফল্য অব্যাহত এনএস কামিল মাদ্রাসার

1

লড়াই থামাতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া: ট্রাম্প

2

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

3

পটুয়াখালীতে বিএনপির অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

4

প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডের প্রজ্ঞাপন জারি

5

প্রাথমিক প্রার্থী তালিকা দেয়া হয়েছে, চূড়ান্ত তালিকা নয়: ফখরু

6

জিয়াউর রহমান হত্যায় জড়িত হাসিনা-এরশাদ: কর্নেল অলি

7

ফ্যাসিস্টদের পক্ষে রাজনৈতিক নেতাদের সুপারিশে কষ্ট পাই : কিশো

8

উদ্বেগজনক হারে কমছে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে নারী

9

ভেনেজুয়েলায় ইসলামের প্রচার ও প্রসার: যেভাবে গড়ে উঠল শক্তিশাল

10

পদত্যাগ করলেন বিটিটিসি’র চেয়ারম্যান মইনুল খান

11

ইরানে নারীদের ম্যারাথনে মাথায় হিজাব না থাকায় আয়োজক গ্রেফতার

12

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরোকে আটক আন্তর্জাতিক আইন লঙ্ঘন:

13

দেশে আসলো ২০২৬ বিশ্বকাপের ফুটবল ট্রফি

14

বিছানায় না গেলে নারী শিল্পীদের প্রোগ্রামে ডাকা হয় না : হাস

15

গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায়

16

তেলবাজির রাজনীতির ঐতিহাসিক প্রেক্ষাপট

17

বাংলাদেশি ক্রুসহ অবৈধ জ্বালানি ট্যাংকার আটক করেছে ইরান

18

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিসভায় হিস্যা চায় এনসিপি

19

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় ভারতে মেডিকেল কলেজের স্বীকৃতি ব

20
সর্বশেষ সব খবর