Deleted
প্রকাশ : সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা-থিম্পু সম্পর্ক সুদৃঢ় করেছে ভুটানের প্রধানমন্ত্রীর সফর: যৌথ বিবৃতি

ঢাকা-থিম্পু সম্পর্ক সুদৃঢ় করেছে ভুটানের প্রধানমন্ত্রীর সফর: যৌথ বিবৃতি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রী তোবগে ২২ থেকে ২৪ নভেম্বর বাংলাদেশ সফর করছেন। শেরিং তোবগের বাংলাদেশ সফর দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ককে গভীরভাবে বন্ধুত্ব ও সদিচ্ছার প্রতিফলন ঘটিয়েছে।

রোববার (২৩ নভেম্বর) তিন দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ও ভুটানের এক যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টা স্বাগত জানান। এছাড়া গার্ড অব অনার এবং তোপধ্বনি দেওয়া হয়। পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

ভুটানের প্রধানমন্ত্রী তোবগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আলাদাভাবে সফররত ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

শনিবার ভুটানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আনুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ পর্যালোচনা করেন, বিশেষ গুরুত্ব দেন বাণিজ্য, সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা ও জনগণের মধ্যে সম্পর্ক বাড়াতে।

প্রধান উপদেষ্টা স্মরণ করিয়ে দেন যে, ভুটানই প্রথম দেশ যারা ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। তিনি মুক্তিযুদ্ধের সময় ভুটানের অকৃত্রিম সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। উভয় পক্ষ ২০২৪ সালের মার্চে ভুটানের রাজার সফরের কথাও উল্লেখ করেন, যা দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করেছিল।

আযহার/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-বিরোধী ছেলের বক্তব্যে ক্ষুব্ধ বাবা, সম্পর্ক ছিন্নের

1

তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী রাশ

2

গণভোটের ফলাফল জানালো ইসি

3

হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া নিয়ে যা জানালেন শিশির

4

সুদানে ব্যস্ত বাজারে ড্রোন হামলায় নিহত ১০

5

ইরানে বন্ধ ইন্টারনেট, বিক্ষোভকারীদের কঠোর হুঁশিয়ারি খামেনির

6

হাদি এখনও আশঙ্কামুক্ত নন, অবস্থা অপরিবর্তিত: ইনকিলাব মঞ্চ

7

ঢাকায় তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

8

তৃতীয় দিনের মতো ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

9

আসন ভাগাভাগিতে এখনো জামায়াত-চরমোনাই দ্বন্দ্বে হয়নি সমঝোতা

10

দেশে ২০২৫ সালে সড়কে ঝরেছে ৯১১১ প্রাণ

11

ভোটার তালিকায় তারেক-জাইমার নাম অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রবিবা

12

‘কিছু করার নেই’, আমজনতার তারেককে নিয়ে ইসি সচিব

13

এক বছরে ৪০ কোটি টাকার ব্যবসার মালিক রিয়া চক্রবর্তী

14

খুলছে সম্ভাবনার নতুন দুয়ার: জাপান নেবে এক লাখ বাংলাদেশি কর্ম

15

তফশিল ঘোষণার সময় জানালেন ইসি মাসউদ

16

স্বাধীনতাকে সুসংহত করতে না পারলে তা হবে পরাধীনতা: সালাহউদ্দি

17

সকাল থেকে চালু হয়েছে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র

18

জামায়াতের কক্সবাজার-২ আসনের প্রার্থী আজাদের মনোনয়ন বাতিল

19

অবহেলায় নষ্ট হচ্ছে ১৪ কোটি টাকায় নির্মিত কিশোরগঞ্জ পৌর মার্ক

20
সর্বশেষ সব খবর