Deleted
প্রকাশ : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক বছরে ৪০ কোটি টাকার ব্যবসার মালিক রিয়া চক্রবর্তী

এক বছরে ৪০ কোটি টাকার ব্যবসার মালিক রিয়া চক্রবর্তী

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা এবং এর পরবর্তী আইনি জটিলতা, বিতর্ক ও তীব্র সমালোচনার কারণে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ক্যারিয়ার একসময় বড় ধরনের সংকটের মুখে পড়ে। প্রয়াত অভিনেতার বান্ধবী হওয়ায় তাকে এই মামলায় কারাবাসও করতে হয়েছিল। সেই কঠিন সময় পার হওয়ার পর তিনি বলিউড থেকে নিজেকে গুটিয়ে নেন এবং ব্যবসার পথে হাঁটা শুরু করেন। তার এই সিদ্ধান্তই বদলে দিয়েছে জীবন।

সম্প্রতি একটি পডকাস্টে নিজের এই নতুন জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেন রিয়া। তিনি জানান, তার পোশাক ব্র্যান্ড ‘চ্যাপ্টার ২ ড্রিপ’ মূলত জীবনের দ্বিতীয় সুযোগ এবং অন্ধকার থেকে উঠে আসার একটি প্রতীক। মাত্র এক বছরের মাথায় এই ব্র্যান্ডটির বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ৪০ কোটি টাকা।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়া জানান, সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যু মামলায় গ্রেপ্তার হওয়ার পর তার জীবনে গভীর হতাশা নেমে আসে। তখনই তিনি সিদ্ধান্ত নেন—চলচ্চিত্রজগতের বাইরে নতুন একটি পথ তৈরি করতে হবে। সাধারণ মধ্যবিত্তদের লক্ষ্য করে তিনি পোশাক ব্র্যান্ড তৈরির পরিকল্পনা করেন। ব্র্যান্ডটি ২০২৪ সালের আগস্টে একটি অনলাইন স্টোর হিসেবে যাত্রা শুরু করে। এরপর ২০২৫ সালের জুনে মুম্বাইয়ের বান্দ্রায় প্রথম অফলাইন স্টোর চালু করেন রিয়া।

উচ্চ ভাড়ার জায়গায় দোকান খোলার সিদ্ধান্তে তার সঙ্গী হিসেবে পাশে দাঁড়ান পার্টনার শৌভিক। এছাড়াও কিশোর ও আশ্নি বিয়ানির কাছ থেকে তিনি ১ কোটি টাকার সিড ফান্ডিং পান। এর এক বছর পরই কোম্পানির মূল্য ৪০ কোটি টাকা ছুঁয়ে ফেলে।

রিয়া আরও জানান, তিনি নিজের পডকাস্টকেই ব্র্যান্ড প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করেন—যেখানে নিজের যাত্রা, ব্র্যান্ডের লক্ষ্য এবং সম্ভাবনা নিয়ে তিনি বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তার মতে, ব্যক্তিগত বিশ্বাস তৈরি করতে পারাই বিনিয়োগ আকর্ষণের মূল চাবিকাঠি।

পডকাস্টে রিয়া আরও উল্লেখ করেন যে, অভিনয় থেকে বর্তমানে দূরে থাকলেও ভবিষ্যতে আবারও চলচ্চিত্রে ফিরতে তার কোনো আপত্তি নেই।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মাজহারুলের পরাজয় ঠেকাতে’ মনোনয়ন বাতিল? ভোটারকে ভয় ও ‘তুচ্ছ

1

আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

2

শিক্ষকের দ্বারা ধর্ষিত মাদরাসা ছাত্রীর আত্মহত্যা, গ্রেপ্তার

3

নির্বাচন ও গণভোট: সাত দিন মাঠে থাকবে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিন

4

কিশোরগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে ছাত্রদলের আহ্বায়কসহ আহত ৪

5

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: ডা. শফিকুর রহমান

6

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ছাড়াল আড়াই লাখ

7

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৭

8

মানবতাবিরোধী মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু

9

নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান

10

মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

11

রাজনীতিতে আসার আগেই স্বামী হারান খালেদা জিয়া: দুই হাজার টাকা

12

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

13

খালেদা জিয়া জীবিত থাকলে আমাকে বহিষ্কার করার আদেশ আসতো না :

14

ঢাকায় পৌঁছেই সরাসরি এভারকেয়ারে যাচ্ছেন জুবাইদা রহমান

15

মনোনয়ন হারালেন আরো ১৭ প্রার্থী

16

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

17

সালমানের ৩৬ বিঘা জমি জব্দের আদেশ, অবরুদ্ধ ৫৪ কোটি টাকা

18

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সুখবর দিলেন ইতালির রাষ্ট্রদূত

19

একদিনে গ্রেফতার ১৬৪৯, উদ্ধার আগ্নেয়াস্ত্র ককটেল

20
সর্বশেষ সব খবর