Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জকসুতে শীর্ষ তিন পদে জয় পেয়েছে শিবির

জকসুতে শীর্ষ তিন পদে জয় পেয়েছে শিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে শীর্ষ তিন পদ ভিপি, জিএস, এজিএস প্রার্থীরা জয়লাভ করেছেন।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১১টা ৩০ মিনিটে কেন্দ্রীয় সংসদের ৩৮ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। তাদের দুই জনের মধ্যে ভোটের ব্যবধান ৮৮০।

সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তার নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী থেকে ৩ হাজার ২৬৭ ভোট বেশি পেয়েছেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী।

অপরদিকে, এজিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ০০২ ভোট। তার নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেলের এজিএস প্রার্থী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট।

উল্লেখ্য, জকসু নির্বাচনে ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। সেখানে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে জানিয়েছিলেন নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদেও ভোট হয়েছে। হল সংসদের মোট ভোটার ছিলেন ১২৪২ জন। সেখানে ভোট পড়েছে প্রায় ৭৭ শতাংশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হা‌দির জানাজা: বডি ওর্ন ক্যামেরাসহ ২০ প্লাটুন বি‌জি‌বি

1

শীতে বাড়ছে শিশুদের রোগ, হাসপাতালগুলোতে ভিড়

2

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

3

চট্টগ্রামে এসইও ও এআই নিয়ে সম্মেলন আয়োজন জায়ান্ট মার্কেটা

4

সম্মান দেখিয়ে মুশফিক মাহমুদুল্লাহকে কিনলো রংপুর-রাজশাহী

5

জাতীয় লজিস্টিকস নীতি অনুমোদন, বাড়বে বিনিয়োগ ও রপ্তানি

6

‘মিস ইউনিভার্স’ হলেন মেক্সিকোর ফাতিমা বশ

7

অন্তর্বর্তী সরকার এমন পরিস্থিতি তৈরি করছে, যাতে নির্বাচন ব্য

8

হাদি হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো দুই আসামি

9

প্রযুক্তিগত জ্ঞান না থাকায় বাড়ে নারী ও কন্যার প্রতি সাইবার

10

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে: মির্জা

11

বাবরি মসজিদ ভাঙার ৩৩ বছর পর পুনর্নির্মাণে ভিত্তিপ্রস্তর

12

সালমান শাহ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মা

13

বিজয়ের মাসে আবারও বড় পর্দায় জয়া আহসানের ‘নকশী কাঁথার জমি

14

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কাঁপল গুজরাটের রাজকোট, আতঙ্কে রাস্

15

টানা তৃতীয় দিনের মতো ইরানজুড়ে চলছে বিক্ষোভ

16

সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

17

মেটা সরায়নি, নিজেই পেজ ‘আনপাবলিশড’ করেছেন সাংবাদিক ইলিয়াস হো

18

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: নির্বাচন কম

19

স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক ক

20
সর্বশেষ সব খবর