Deleted
প্রকাশ : শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরণ, নিহত ৯

জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরণ, নিহত ৯

ভারতের জম্মু-কাশ্মীরের শ্রীনগর সংলগ্ন নওগাঁও থানায় জব্দ করা বিপুল পরিমাণ বিস্ফোরক পরীক্ষার সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

এনডিটিভির খবরে বলা হয়, নিহতদের বেশির ভাগই পুলিশ সদস্য এবং ফরেনসিক টিমের কর্মকর্তা, যারা বিস্ফোরকগুলো পরীক্ষা করছিলেন। শ্রীনগর প্রশাসনেরও দুই কর্মকর্তা ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।

পুলিশ জানায়, সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে উদ্ধার করা বিস্ফোরকগুলো নওগাঁও থানায় আনা হয়েছিল। সেগুলো পরীক্ষা ও নিষ্ক্রিয় করার সময়ই হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তাদের দ্রুত ভারতীয় সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল এবং শের-ই-কাশিম ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এসকেআইএমএস) ভর্তি করা হয়েছে।

ঘটনার পরই শীর্ষ পুলিশ কর্মকর্তারা নওগাঁও থানা এলাকায় পৌঁছে তদন্ত শুরু করেন। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

1

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলায় নিহত ৬

2

ট্রাম্পকে নিয়ে অসন্তুষ্ট ৫৮ শতাংশ মার্কিনী

3

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি-জামায়াত-এনসিপির প্রতিনিধ

4

ছলচাতুরি করে ক্ষমতায় থাকার সুযোগ নেই: মান্না

5

গণভোটে ‘হ্যাঁ’ বলবে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দল

6

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৭

7

ফেনীর ধলিয়ায় দুর্ধর্ষ ডাকাতি: অর্ধ কোটি টাকার মালামাল লুট,

8

ইরানে আরও হামলা করতে চায় নেতানিয়াহু, ট্রাম্পের অগ্রাধিকারের

9

গণভোটে থাকবে যে ৪ প্রশ্ন

10

হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া নিয়ে যা জানালেন শিশির

11

ভূমিকম্প আতঙ্ক, টঙ্গীতে আহত কারখানার ২ শতা‌ধিক শ্রমিক

12

জনগণ দায়িত্ব দিলে ফের দুর্নীতির বিরুদ্ধে লড়বে বিএনপি: তার

13

কেউ পাথর মারলে ফুল আর গালি দিলে আমরা সালাম দেব: হাসনাত

14

হাদির হত্যার বিচার কি আদৌ হবে?: প্রশ্ন স্ত্রী রাবেয়ার

15

শান্তি চায় না মস্কো: জেলেনস্কি

16

পদত্যাগ করলেন বিটিটিসি’র চেয়ারম্যান মইনুল খান

17

চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়তে হবে শিক্ষার্থীদের: প্রধান উপদেষ

18

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, যেভাবে দেখবেন

19

ভোলা-বরিশাল সেতুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

20
সর্বশেষ সব খবর