Deleted
প্রকাশ : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাতিয়ার মানুষের বিশ্বাস রক্ষা করব: হান্নান

হাতিয়ার মানুষের বিশ্বাস রক্ষা করব: হান্নান

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোনয়ন ঘোষণার পর প্রতিক্রিয়ায় আবদুল হান্নান মাসউদ বলেন, “শাপলা প্রতীক আমার জন্য গৌরবের। তবে প্রতীকের চেয়েও বড় হলো মানুষের বিশ্বাস ও ভালোবাসা। হাতিয়ার মানুষের সঙ্গে আমার সম্পর্ক হৃদয়ের, রাজনীতির নয়।”

বুধবার (১০ ডিসেম্বর) সকালে দলটি তাদের প্রথম ধাপের ১২৫ জন মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করে। ঘোষিত তালিকায় নোয়াখালীর ৬টি আসনের মধ্যে ৩টিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকে লড়বেন আবদুল হান্নান মাসউদ।

ঘোষিত তিন প্রার্থীর মধ্যে আরও রয়েছেন—নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে ব্যারিস্টার ওমর ফারুক এবং নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে অ্যাডভোকেট হুমায়রা নূর। তবে নোয়াখালী-২, ৩ এবং ৪ আসনের প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি।

হান্নান মাসউদ জানান, তিনি দীর্ঘদিন ধরে হাতিয়ার অসহায়, সুবিধাবঞ্চিত ও দুর্গত মানুষের পাশে ছিলেন। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙন—প্রতিটি দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সহায়তা করেছেন। স্বাস্থ্যসেবা বঞ্চিত রোগীদের চিকিৎসা, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা এবং জীবিকা সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়ে কাজ করেছেন তিনি।

হাতিয়ার অন্যতম প্রধান সংকট নদীভাঙন বলে উল্লেখ করেন হান্নান মাসউদ। তিনি বলেন, “নদীভাঙনে কত মানুষ বাড়িঘর হারায়, সেই বেদনা আমি কাছ থেকে দেখেছি। তাই এটি শুধু নির্বাচনি অঙ্গীকার নয়, আমার ব্যক্তিগত প্রতিশ্রুতি—হাতিয়ার মানুষকে নদীভাঙনের ভয় থেকে রক্ষা করা।” এ বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি, আন্দোলন এবং সরকারি দপ্তরসমূহে অনুসরণ করে যাচ্ছেন বলেও জানান।

নিজের রাজনৈতিক আদর্শ নিয়ে হান্নান মাসউদ বলেন, “রাজনীতি আমার কাছে পদ-পদবির বিষয় নয়। এটা মানুষের সেবা করার পথ। জনগণই আমার শক্তি, আমার অনুপ্রেরণা। তারা যে ভালোবাসা দিয়েছে, সেই বিশ্বাসের মর্যাদা আমৃত্যু রক্ষা করব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “হাতিয়ার উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি সর্বদা নিবেদিত থাকব। জনগণের রায়কে শ্রদ্ধা করি। বিশ্বাস করি, একসঙ্গে আমরা একটি উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ হাতিয়া গড়ে তুলতে পারব।”

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির শুটার ফয়সালের সাথে ইসলামি দলের কয়েকজন নেতার সম্পৃক্ততা

1

অনশনের পর নিবন্ধন পাচ্ছে তারেকের আমজনতার দল

2

মার্কিন ঘাঁটিতে আঘাতের পাল্টা হুমকি ইরানের

3

জুলাই গণঅভ্যুত্থানের মামলাসহ ৫টি মামলায় সেলিনা হায়াৎ আইভীর

4

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

5

গাইবান্ধার ৫ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় পার্টি

6

নরসিংদীতে জমি নিয়ে বিরোধ, ২ ভাইকে কুপিয়ে হত্যা

7

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনায় অগ্রগতি

8

বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

9

সিলেটে ‘সাদা পাথর’ কাণ্ডে অভিযুক্ত সাহাব উদ্দিনের বহিষ্কারা

10

শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

11

নির্বাচন ও গণভোট একই দিনে করতে ইসিকে সরকারের চিঠি

12

সব দলকে নির্বাচনে আসার আহ্বান মির্জা ফখরুলের

13

পাশের রুমে আশরাফুশের লাশ রেখে শারীরিক সম্পর্কে জড়ায় জরেজ-শাম

14

তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কি না, ঐতিহাসিক রায় বৃহস্পতিবার

15

এনসিপির কমিটিতে নাম আসার পরদিনই বিএনপির দুই নেতার বহিষ্কারাদ

16

গাইবান্ধায় ‘চোর সন্দেহে’ বৃদ্ধকে পিটিয়ে হত্যা

17

বেগমগঞ্জে মাইকে এলাকাবাসীকে ডেকে ‘ছিনতাইকারীকে’ পিটিয়ে হত্যা

18

ভূমিকম্প আতঙ্ক, টঙ্গীতে আহত কারখানার ২ শতা‌ধিক শ্রমিক

19

মালয়েশিয়ায় নিহত দুই বাংলাদেশি

20
সর্বশেষ সব খবর