Deleted
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকার ৫ আসনে বাতিল হলো ১২ প্রার্থীর মনোনয়ন

ঢাকার ৫ আসনে বাতিল হলো ১২ প্রার্থীর মনোনয়ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই হওয়া পাঁচটি আসনে ১২ জনের প্রার্থিতা বাতিল করেছেন ঢাকা জেলা প্রশাসন।

এই পাঁচটি আসনের ৪৪ জন প্রার্থীর মধ্যে বৈধভাবে গৃহীত হয়েছে ৩০ জন। বাকি ১ জন প্রার্থীর মনোনয়ন স্বাক্ষর জটিলতার কারণে স্থগিত রয়েছে। অন্যটি প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকালে ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

মনোনয়ন বাতিল ঘোষণা করা প্রার্থীদের মধ্যে, ঢাকা- ১ আসনের ২ জন, ঢাকা -২ আসনে ১ জন, ঢাকা -৩ আসনে ৮ জন, ঢাকা-১৯ আসনে ১ জনের মনোনয়ন বাতিল করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে যাচাই-বাছাই হওয়ার পাঁচ আসনের মধ্যে শুধুমাত্র ঢাকার ২০ আসনের কোনও মনোনয়ন বাতিল হয়নি।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) বরাবর আপিল করতে পারবেন জানিয়েছেন জেলা প্রশাসক রেজাউল করিম।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে যা জানালেন তারেক রহমান

1

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

2

বেগম জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত

3

হাসিনা–কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

4

পুরুষের কর্মঘণ্টা ৮ আর নারীর ৫, বেতন সমান এটি বৈষম্য : জাহেদ

5

ফের বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

6

হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিলেন

7

বিশ্বজুড়ে ঘন ঘন ভূমিকম্প কি কিয়ামতের আলামত ?

8

প্রার্থিতা ফিরে পেতে চলছে আপিল শুনানি

9

পাক হামলায় ২৩ আফগান সেনা নিহত

10

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে নিহত বেড়ে ১৪০

11

ইয়েমেনে সৌদির বিমান হামলায় উপসাগরীয় স্থিতিশীলতা ঝুঁকিতে: ই

12

শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা করল রাশিয়া, নিহত ৮

13

কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা করবে সরক

14

মৌলভীবাজারের ৬৯ চা বাগানে নেই শিক্ষার পরিবেশ, ৯ হাজার শিশুর

15

দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করলো ঢাকা

16

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে সিগারেট বিক্রি করলে জরিমানা

17

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ১৩১ আপিল

18

নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, আগের মতো পাতানো নির্বাচন হবে

19

সালমান-আনিসুল ও দীপু মনিকে নতুন মামলায় গ্রেফতার

20
সর্বশেষ সব খবর