Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এনইআইআর সংস্কারের দাবিতে বিটিআরসি ঘেরাও, কর্মকর্তাদের অবরুদ্ধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

এনইআইআর সংস্কারের দাবিতে বিটিআরসি ঘেরাও, কর্মকর্তাদের অবরুদ্ধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ তিন দফা দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন ঘেরাও করে নজিরবিহীন বিক্ষোভ করেছেন মোবাইল ব্যবসায়ীরা। রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিটিআরসি চেয়ারম্যানসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের দীর্ঘসময় অবরুদ্ধ করে রাখা হয়। সন্ধ্যায় আন্দোলনকারীরা ভবনের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

সকাল ১০টার দিকে ‘বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি’-র ব্যানারে শত শত ব্যবসায়ী রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে জড়ো হন। তাদের কঠোর অবস্থানে সড়কের এক পাশের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, ফলে সৃষ্টি হয় তীব্র যানজট ও জনদুর্ভোগ।

অবরুদ্ধ বিটিআরসি ও অগ্নিসংযোগ: দিনভর অবস্থানের পর রোববার সন্ধ্যায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আগারগাঁও মোড় থেকে বিটিআরসি ভবনের সামনে পর্যন্ত অন্তত চারটি স্থানে আগুন জ্বালিয়ে দেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। এ সময় তারা সিন্ডিকেট প্রথা বাতিল এবং এনইআইআর সংস্কারের দাবিতে স্লোগান দিতে থাকেন।

ব্যবসায়ীদের অভিযোগ ও দাবি: মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর সেক্রেটারি আবু সাঈদ পিয়াস বলেন, ‘‘আমরা বহুবার সরকারের সংশ্লিষ্ট দপ্তরে বৈঠকের জন্য অনুরোধ করেছি, কিন্তু একবারও আমাদের ডাকা হয়নি। আলোচনার সুযোগ পেলে সমাধান সম্ভব ছিল। এখন পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তাই সারা দেশের খুচরা ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে রাস্তায় নেমেছেন’’।

এমবিসিবির যমুনা ফিউচার পার্ক শাখার সভাপতি হুমায়ুন কবীর অভিযোগ করেন, এনইআইআর পূর্ণমাত্রায় বাস্তবায়িত হলে লক্ষাধিক ব্যবসায়ী পথে বসবেন। তিনি বলেন, ‘‘নতুন এই নিয়মের ফলে একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে। আর বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়ে মোবাইলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে’’।

ব্যবসায়ীদের মূল দাবিগুলো হলো—

  • এনইআইআর বা মোবাইল ফোন নিবন্ধন প্রক্রিয়ার সংস্কার।

  • সিন্ডিকেট প্রথা বাতিল।

  • মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা।

পুলিশের বক্তব্য: তেজগাঁও ট্রাফিক বিভাগের (শেরে-বাংলা নগর জোন) সহকারী কমিশনার (এসি) জাকির হোসেন বলেন, ‘‘বিটিআরসি ভবনের সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। আগারগাঁও একটি গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় ডাইভারশন দিয়েও পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে’’।

প্রেক্ষাপট: সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, টেলিযোগাযোগ খাতের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে। এর ফলে অনিবন্ধিত বা অবৈধভাবে আমদানি করা মোবাইল ফোন নেটওয়ার্কে সচল থাকবে না। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার ঠিক আগমুহূর্তে বড় ধরনের আন্দোলনে নামলেন ব্যবসায়ীরা। এর আগে গত ৩০ নভেম্বরও তারা কারওয়ান বাজার এলাকায় দোকান বন্ধ রেখে মানববন্ধন করেছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার খুনের মামলায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন

1

মিরপুর সনি সিনেমা হলের সামনে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

2

ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনায় তিন শতাধিক ব্যক্তিকে আসামি করে মা

3

কুমিল্লা-৩ আসনেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

4

ঢাকায় আর্জেন্টিনা–ব্রাজিলের ম্যাচ স্থগিত করলো ক্রীড়া মন্ত্

5

পাবনা-১ ও ২ আসনের সীমানা পুনর্বিন্যাস অবৈধ ঘোষণা হাইকোর্টের

6

স্বাধীনতাকে সুসংহত করতে না পারলে তা হবে পরাধীনতা: সালাহউদ্দি

7

ডিসিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের: ‘তুচ্ছ অজুহাতে’ ৭

8

টেকসই বেড়িবাঁধসহ সাত দফা দাবিতে সাতক্ষীরায় নারীদের মানববন্

9

ওপার বাংলার সুপারস্টার জিৎ শুটিং সেটে আহত

10

দুই গণমাধ্যমে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেফতার

11

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান, জানালেন শ্রদ্ধা

12

ইয়েমেন ভেঙ্গে স্বাধীন হতে চায় আমিরাতপন্থি এসটিসি

13

ঢাকা-১৩ আসনে মাওলানা মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ

14

জকসুতে শীর্ষ তিন পদে জয় পেয়েছে শিবির

15

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি বর্বরতা, একদিনে নিহত ৩৩

16

মেট্রোর ছাদে মানুষ উঠায় চলাচল বন্ধ

17

‘নারী নিরাপদ না হলে বাংলাদেশ অদম্য নয়’—জন্মদিনে তারেক রহমানে

18

বিএনপি নেতা ডাবলু হত্যায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা মির্জা

19

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, ভোগান্তিতে জনজীবন

20
সর্বশেষ সব খবর