Deleted
প্রকাশ : রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ০২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানালেন আসিফ নজরুল

বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানালেন আসিফ নজরুল

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

নিরাপত্তাজনিত গভীর উদ্বেগের কারণে বাংলাদেশ দলের ম্যাচগুলো খেলতে ভারতে যাওয়া সম্ভব নয় বলে রবিবার (৪ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ই-মেইলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিবি। 

বিসিবির এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন ও স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসে তিনি লিখেছেন, “বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচের মধ্যে দুটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টুর্নামেন্টের ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ইতালি ও নেপাল।

বিসিবির এই অনড় অবস্থানের পর আইসিসি কী পদক্ষেপ নেয় সেটিই এখন দেখার বিষয়। 

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুনে পুড়ে মারা গেলেন ঘুমন্ত চা

1

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৭

2

বাসচাপায় একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেল ৪ জনের

3

কড়াইল বস্তির আগুনে গভীর উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

4

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা এখনো সংকটজনক, কোনো

5

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

6

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, যেভাবে দেখবেন

7

মৃত্যুঝুঁকি নিয়ে ধ্বংসস্তূপের ভেতর দিন কাটছে গাজাবাসীর

8

'বিদেশ নেওয়া হতে পারে খালেদা জিয়াকে'

9

বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে ভারতীয় নাগরিকদের: মমতা

10

জিয়াউর রহমান হত্যায় জড়িত হাসিনা-এরশাদ: কর্নেল অলি

11

হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন

12

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি, ক্লাস-পরীক্

13

হাদি হত্যা: আদালতে সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার

14

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৬ সালের ৩ জ

15

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, গড় পাসের হার ৫৮ দশমিক

16

ভারতকে হারানোর পুরস্কার পেলেন হামজা-সোমিতরা

17

ফয়সালের ভারতে পালানোর বিষয় স্বীকার করলো পুলিশ

18

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

19

শুধু ধর্মীয় আবেগ নয়, ইসলামি ব্যাংকিং একটি পূর্ণাঙ্গ অর্থনৈতি

20
সর্বশেষ সব খবর