Deleted
প্রকাশ : রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তফশিল ঘোষনা চলতি সপ্তাহেই : ইসি সানাউল্লাহ

তফশিল ঘোষনা চলতি সপ্তাহেই : ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সানাউল্লাহ বলেন, চলতি সপ্তাহেই তফশিল ঘোষণা করা হবে। আচরণবিধি প্রতিপালনে তফশিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। এরপর ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে। তফশিল ঘোষণার পর ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে পোস্টার সরাতে, না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, "তফশিলের পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের কোনো সদস্যই পদে বহাল থেকে ভোট করতে পারবেন না। আইন যাদের পারমিট করবে, তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন।"

নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়, শেষ হবে বিকাল সাড়ে ৪টায়। সোমবার (৮ ডিসেম্বর) থেকে ব্যালট ছাপানো হবে প্রবাসী ভোটারদের জন্য।

নির্বাচনে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সরকারি, আধা সরকারি এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নেওয়া হবে। বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের এ মুহূর্তে ভোটের কাজে নিযুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

তিনি আরও জানান, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে। ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকসই বেড়িবাঁধসহ সাত দফা দাবিতে সাতক্ষীরায় নারীদের মানববন্

1

টেকনাফ সীমান্তে গোলাগুলি: নাফ নদীতে জেলে গুলিবিদ্ধ, আতঙ্কে ৮

2

কুমিল্লা-৩ আসনেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

3

খালেদা জিয়ার ইন্তেকালে শোক ও সমবেদনা প্রকাশ করলেন সৌদি বাদশা

4

ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা বেড়েছে দেশে

5

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে সারা দেশে পুলিশের বিশেষ নির

6

বগুড়া-৭ খালেদা জিয়া ও বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়

7

ফের বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

8

ইউক্রেন ইস্যুতে জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রতিনিধির বৈঠক

9

২২ বছর পর বাংলাদেশের কাছে ভারতের হার

10

তারেক রহমানের জন্মদিনে কেক কাটা নিষেধ, গরিবদের অর্থ দানের নি

11

হাদি হত্যার বিচার এ সরকারের মেয়াদেই শেষ করা হবে: স্বরাষ্ট্র

12

বুধবার বাদ যোহর জানাজা, দাফন শহীদ জিয়ার সমাধি পাশে

13

২৮ কোটিতে বিক্রি হলো টাইটানিকে থাকা যাত্রীর স্বর্ণের ঘড়ি

14

জুলাই গণঅভ্যুত্থানের মামলাসহ ৫টি মামলায় সেলিনা হায়াৎ আইভীর

15

বিক্ষোভের মুখে চট্টগ্রামে মনোনয়ন বদল: আশার আলো দেখছেন কিশোরগ

16

বিদ্রোহী প্রার্থী হয়ে দল থেকে বহিষ্কৃত জামায়াত নেতা

17

থাইল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২২

18

ফটিকছড়িতে ছাত্রশিবির কর্মীকে গুলি করে হত্যা, রিকশাচালকও গুলি

19

কোথায় আছে জানলে হাদির হত্যাকারীদের ধরে ফেলতাম: স্বরাষ্ট্র উপ

20
সর্বশেষ সব খবর