Deleted
প্রকাশ : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বেগম জিয়াকে লন্ডন নেয়া হতে পারে রবিবার

বেগম জিয়াকে লন্ডন নেয়া হতে পারে রবিবার

কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে গেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে।

তিনি বলেন, ম্যাডামের শরীর যাত্রার উপযুক্ত থাকলে এবং মেডিক্যাল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে রবিবার (৭ ডিসেম্বর) ফ্লাই করবেন।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বৃহস্পতিবার রাত ১২টার দিকে জানান, বেগম খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন তিনি।

চিকিৎসা শেষে চার মাস পর ৫ মে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরেছিলেন বিএনপি চেয়ারপারসন। তখন তার সঙ্গে দেশে এসেছিলেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৮ সালে কারামুক্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমানকে নিয়ে লন্ডনে যান। এর ১৭ বছর পর দেশে এসে এক মাস কাটানোর পর ৫ জুন লন্ডনে ফিরে যান তিনি।
 
আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে ‘নরমালাইজ’ করতেই প্রথম আলোর এই জরিপ

1

বেগম জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

2

ইসরায়েলি আগ্রাসনে শ্রবণশক্তি হারিয়েছে গাজার ৩৫ হাজার শিশু

3

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির বিতর্কিত মনোনয়ন বাতিলের দাবিতে মানব

4

সচিবালয়ে আন্দোলন, পুলিশ হেফাজতে নেওয়া হলো ৪ জনকে

5

গুমের মামলা: শেখ হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর নির

6

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

7

বরিশাল ৫ ও ৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মুফতি ফয়জুল করীম

8

ঢাবিতে ‘শেখ মুজিবুর রহমান’ হলের নামফলক বদলে রাখা হলো ‘ওসমান

9

সিরাজগঞ্জে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চুক্তি বাতিল ও অপরাধীদের

10

‘৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে আমেরিকা-ইসরাইল’

11

খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, নিরাপত্তা দেবে

12

জুলাই সনদের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হবে: আদিলুর রহম

13

দেশে আসলো ২০২৬ বিশ্বকাপের ফুটবল ট্রফি

14

আশরাফুল হত্যা: র‌্যাব-পুলিশের দুই রকম তথ্য

15

টানা তৃতীয় দিনের মতো ইরানজুড়ে চলছে বিক্ষোভ

16

১২ ঘণ্টায় দ্বিতীয়বার ভূমিকম্প ইন্দোনেশিয়ায়

17

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

18

মাহাদীর মুক্তি ও তিন দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

19

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

20
সর্বশেষ সব খবর