Deleted
প্রকাশ : মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কাল থেকে শুরু হচ্ছে চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

কাল থেকে শুরু হচ্ছে চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

বরিশালের কীর্তনখোলা নদীর তীরে চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল বুধবার (২৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হবে। 

বুধবার বাদ জোহর আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইয়ের মাহফিলের উদ্বোধনী বয়ান করবেন।

মাহফিলের শেষ দিন শুক্রবার হওয়ায় এদিন দেশের সর্ববৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হবে চরমোনাই ময়দানে।

এ মাহফিল শেষ হবে (২৯ নভেম্বর) শনিবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মধ্যমে।

চরমোনাই অগ্রহায়ণ মাহফিলে ৭টি মূল বয়ানের মধ্যে আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ৫টি ও নায়েবে আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই ২টি বয়ান করবেন।

এছাড়া চরমোনাই কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানিসহ দেশের শীর্ষস্থানীয় দরবারের হজরত পীর সাহেবগণ এবং শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন- ইনশাআল্লাহ।

মাহফিল উপলক্ষে সারাদেশ থেকে লাখ লাখ মানুষ সড়ক ও নৌপথে আসতে শুরু করেছে। অগ্রহায়ণ মাহফিলের জন্য নির্ধারিত দুটি মাঠেই সামিয়ানা টানানো শেষ হয়েছে।

একইসঙ্গে লাইট, মাইক ও মাহফিলের অভ্যন্তরীণ যোগাযোগের টেলিফোন সংযোগ স্থাপন সম্পন্ন হয়েছে। লাখো মুসল্লিদের শৃংখলার জন্য স্বেচ্ছাসেবকের বিশাল টিম এবং নিজস্ব নিরাপত্তা বাহিনী ইতোমধ্যেই কাজ শুরু করেছে।

এছাড়া মাহফিলে স্বাস্থ্যসেবার জন্য প্রস্তুত করা রয়েছে একশ শয্যাবিশিষ্ট চরমোনাই মাহফিল হাসপাতাল ও নবনির্মিত সৈয়দ ফজলুল করীম রহ. হাসপাতাল। এখানে দেশের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দেবেন।

প্রতি বছর বাংলা মাস হিসেব করে চরমোনাইতে অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে দুটি মাহফিল হয়। তবে অগ্রহায়ণ মাসের মাহফিল কিছুটা ছোট পরিসরে এবং ফাল্গুন মাসে মাহফিল হয় বৃহৎ পরিসরে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

1

অবাধ নির্বাচনে পুলিশের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ: স্বরাষ্

2

দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

3

অন্তবর্তী সরকারে মনক্ষুন্ন রাষ্ট্রপতি ,করতে চান পদত্যাগ

4

জুলাই সনদের আইনগত ভিত্তি না হলে নির্বাচন অর্থহীন : সারজিস আল

5

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভিপি সোহেলের দোয়া মাহফিল আয়োজন

6

নিউমোনিয়ায় বছরে ২৪ হাজার শিশু মারা যায় দেশে

7

সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারে দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্ত

8

প্রকৃত সংবাদকর্মীদের কল্যাণেই কাজ করছে ‘সাংবাদিক কল্যাণ ট্রা

9

ভারতে এক মুসলিমের কাছে পূজার চাঁদা দাবি ঘিরে ব্যাপক সহিংসতা,

10

বেগম জিয়ার স্বাস্থ্য অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তা

11

খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন: জামা

12

যেভাবে দেখবেন হামজা-সোমিতদের ভারতের বিপক্ষে লড়াই

13

বাসদ কার্যালয় ঘেরাও, ২২ নেতাকর্মী আটক

14

হাসিনা–কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

15

অবৈধ ব্যানার ফেস্টুন পোস্টার অপসারণের নির্দেশ ৭ দিনের মধ্যে

16

সড়ক দুর্ঘটনার কবলে নোরা ফাতেহি

17

বিদেশ থেকে আনা মোবাইল ফোন নিবন্ধনের উপায় জানাল বিটিআরসি

18

ধ্বংসস্তূপের ভেতর নতুন জীবনের স্বপ্ন, গাজায় ৫৪ দম্পতির গণবিয

19

তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

20
সর্বশেষ সব খবর