Deleted
প্রকাশ : বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সেগুন বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মহাসড়কের ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. মেহেদী হাসান দুর্ঘটনায় ৫ জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতরা সবাই পর্যটক। তাদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম। তবে তাদের নাম-পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আসা মাইক্রোবাসটি ফাঁসিয়াখালী সেনা ক্যাম্প অতিক্রম করে ঝুঁকিপূর্ণ বাঁকে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি হয়। সংঘর্ষে দুই গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের বরাত দিয়ে এখন পর্যন্ত ৫ জন নিহতের তথ্য জানিয়েছে পুলিশ।
এদিকে এ দুর্ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনার শিকার গাড়ি দুটি সড়ক থেকে সরানো পর সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবার থেকে বন্ধ ঘোষণা মেট্রোরেল সেবা

1

চার খুনের মামলায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন

2

জোনাকি আইডিয়াল স্কুলে পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

3

আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

4

জানা গেল রোজার সম্ভাব্য তারিখ

5

দুই উপদেষ্টার পদত্যাগে মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন

6

মিরপুর সনি সিনেমা হলের সামনে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

7

ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে আ.লীগ: প্রেস সচিব

8

আসন নিয়ে বিরোধ মেটাতে সন্ধ্যায় মিত্রদের সঙ্গে বসছে বিএনপি

9

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক

10

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন, রাষ্ট্রীয় মর্যাদায়

11

ব্রয়লার ও ডিমের বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা!

12

বিকালে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব

13

যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে পরাজিত করেছে ইরান

14

নীলফামারীতে শৈত্যপ্রবাহের আভাস, তাপমাত্রা ১৪ দশমিক ৪

15

নির্বাচন শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: ড. ই

16

বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতিতে শেখ হাসিনার গভীর ‘উদ্বেগ’ প্

17

মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি ট্রাম্পের

18

আবারও আফগানিস্তানে হামলা চালাতে পারে পাকিস্তান

19

হাদির ওপর হামলায় জামায়াতের গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ

20
সর্বশেষ সব খবর