Deleted
প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা করল রাশিয়া, নিহত ৮

শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা করল রাশিয়া, নিহত ৮

দক্ষিণ ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, হামলায় আরও অন্তত ২৭ জন আহত হয়েছে। হামলাটি হলো এমন সময়ে যখন প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য ক্রেমলিনের এক দূত ফ্লোরিডা সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মার্কিন সংবাদ সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প প্রশাসনের কয়েক মাস ধরে চলা শান্তি উদ্যোগের অংশ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে চলতি সপ্তাহে বার্লিনে ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও হয়েছে। ইউক্রেনের প্রধান আলোচক শুক্রবার গভীর রাতে জানান, যুক্তরাষ্ট্রে আমেরিকান ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে তাদের প্রতিনিধি দলের আলাদা বৈঠক শেষ হয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা শুক্রবার ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক প্রয়োজন মেটাতে আগামী দুই বছরের জন্য সুদমুক্ত একটি বড় ঋণ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন।

ইউক্রেনের জরুরি সেবা বিভাগ টেলিগ্রামে জানায়, শুক্রবার গভীর রাতে হামলার কেন্দ্রস্থলে থাকা একটি বাসে থাকা যাত্রীদের মধ্যেও কয়েকজন আহত হন। পার্কিং লটে থাকা ট্রাকগুলোতে আগুন ধরে যায় এবং বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

ওডেসা অঞ্চলের প্রধান ওলেহ কিপার বলেন, বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

মস্কো তাৎক্ষণিকভাবে হামলার খবর স্বীকার করেনি। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানায়, আগের দিন তারা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ব্যবহৃত অনির্দিষ্ট পরিবহন ও মজুত অবকাঠামো, জ্বালানি স্থাপনা ও কিয়েভের যুদ্ধ প্রচেষ্টায় সহায়তাকারী অন্যান্য স্থাপনায় হামলা চালিয়েছে।

অন্যদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ শনিবার এক বিবৃতিতে জানায়, ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার একটি তেল উত্তোলন প্ল্যাটফর্ম, সামরিক টহল জাহাজ ‘ওখোতনিক’ এবং অন্যান্য স্থাপনায় আঘাত হেনেছে। বিবৃতিতে বলা হয়, জাহাজটি ক্যাস্পিয়ান সাগরে একটি তেল ও গ্যাস উৎপাদন প্ল্যাটফর্মের কাছে টহল দিচ্ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও যাচাই করা হচ্ছে।

ফিলানোভস্কি তেল ও গ্যাস ক্ষেত্রের ড্রিলিং প্ল্যাটফর্মেও হামলা হয়েছে। স্থাপনাটি পরিচালনা করে রাশিয়ার তেল জায়ান্ট লুকওইল। ইউক্রেনীয় ড্রোনগুলো ২০১৪ সালে ইউক্রেন থেকে অবৈধভাবে দখল করা ক্রিমিয়ার ক্রাসনোসিলস্কে এলাকায় একটি রাডার ব্যবস্থাতেও হামলা চালিয়েছে।

রাশিয়া সরকার বা লুকওইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। লুকওইল রাশিয়ার দুটি প্রধান তেল কোম্পানির একটি—রাষ্ট্রায়ত্ত গ্যাজপ্রমের সঙ্গে—যাদের ওপর সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার উদ্দেশ্য মস্কোর তেল রপ্তানি আয়ের পথ বন্ধ করা, যা যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করছে।

কিয়েভও রাশিয়ার তেল অবকাঠামোয় দীর্ঘপাল্লার হামলার পক্ষে একই যুক্তি দেখিয়ে আসছে। তাদের মতে, এসব অবকাঠামো ক্রেমলিনের সর্বাত্মক আগ্রাসনের অর্থায়ন ও জ্বালানি সরবরাহ—দুটিই করে যাচ্ছে; এই যুদ্ধ শিগগিরই পঞ্চম বছরে পা দিতে যাচ্ছে।

অবশ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের অবসানে ব্যাপক কূটনৈতিক উদ্যোগ নিয়েছেন। তবে মস্কো ও কিয়েভের পরস্পরবিরোধী কঠোর দাবির কারণে এই প্রচেষ্টা বড় বাধার মুখে পড়েছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে গণভোট: আলী

1

এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়

2

চোরাই জ্বালানি পরিবহন, ভারতীয় ১৩ ক্রুসহ জাহাজ জব্দ করল ইরান

3

ভোটার তালিকায় তারেক-জাইমার নাম অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রবিবা

4

যমুনা সেতুর রেলিংয়ে ট্রাক , চলাচলে ভোগান্তি

5

সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হা‌দি হত‌্যাকাণ্ড: ডিবি

6

জুলাই আন্দোলনে বেওয়ারিশ হিসেবে দাফনকৃত ৮ জনের পরিচয় শনাক্ত

7

মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার মরদেহ, লাখো মানুষের ঢল

8

বিশ্ব সংবাদমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর

9

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা, সাবেক মাদরাসা ছাত্রসহ গ্রেফতার

10

নির্বাচনে কারাবন্দিদের ভোট দেওয়ার নির্দেশিকা জারি করলো ইসি

11

বিএনপির দপ্তরে মনোনয়নবঞ্চিতদের অভিযোগ, তৃণমূলে অস্থিরতা চরমে

12

কিশোরগঞ্জ-৫: এহসানুল হুদাকে মেনে নেয়নি ইকবাল সমর্থকরা, বাজিত

13

আজ পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

14

‘দল আমার বাবাকে ৩৬৫ মামলায় ২২ বছরের সাজার মূল্য দিলো না’

15

ধানমন্ডি ৩২-এর সামনে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

16

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ, রয়েছেন চিকিৎসকদের প

17

জাল টাকা সহ বরিশালে আটক ৪ জন

18

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ আঞ্চলিক সম্

19

শিক্ষকরা কর্মবিরতিতে গেলেও পরীক্ষা নিচ্ছেন অভিভাবকরা

20
সর্বশেষ সব খবর