Deleted
প্রকাশ : রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড়

‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড়

ঢালিউড অভিনেতা শাকিব খানকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড়। যদিও শাকিব খান ছাড়া আর কোনো নায়ককে সেভাবে দেখা যায় না সিনেমা ইন্ডাস্ট্রিতে। শাকিবই এক এবং অদ্বিতীয়। তার হারাবার নয়; তিনি একের পর এক নতুন চমক নিয়ে, নতুন লুকে পর্দায় হাজির হচ্ছেন। কিন্তু এর মাঝেই নেটিজেনদের মাঝে অভিনেতার বিরুদ্ধে নকলের অভিযোগ ওঠে।  

সম্প্রতি অভিনেতার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে এসেছে। এ নিয়ে  সিনেমাপ্রেমী দর্শকদের আগ্রহ তুঙ্গে। এমন সময়ে যে লুকে হাজির হলেন শাকিব খান, তার সেই লুক নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার ঝড় ওঠে।

এ মুহূর্তে শাকিব খানের লুক নিয়ে যতটা আলোচনা হচ্ছে, তা একটা সময় একই রকম আলোচনা হয়েছিল ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে। সেই মালায়ালাম ইন্ডাস্ট্রিতে অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন একই লুকেই ধরা দিয়েছিলেন। এখন প্রশ্ন থেকে যায়— পৃথ্বীরাজের লুক তবেই কি নকল করলেন কিং খান?

সামাজিক মাধ্যমে দেখা যায়, সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসার পর প্রথম ঝলকেই চোখ ধাঁধিয়ে যায়। কালো পোশাকে, গোঁফের আড়ালে ঢাকা এক দৃঢ় ও স্টাইলিশ অভিব্যক্তি— এমন লুক কার না মনে ধরবে।

দুই নায়কের দুটি লুক পাশাপাশি করলে দেখা যায়, শাকিব খান ও পৃথ্বীরাজ সুকুমারন—  দুজনকেই দেখা যাচ্ছে কালো রঙের ডেনিম জ্যাকেট বা শার্ট-জ্যাকেটে, যার ওপর সাদা সুতার কনট্রাস্ট স্টিচিং করা। এই হাই-ভিজিবিলিটি স্টিচিং পুরো আউটফিটটিকে একটি অসাধারণ ডিজাইন এলিমেন্ট দিয়েছে, যা লুকে এনেছে এক অত্যাধুনিক বৈপ্লবিক ছোঁয়া। উভয়ের পোশাকের ডিজাইন এবং কাট প্রায় হুবহু এক।

চশমা আর গোঁফেও রয়েছে মিল। দুজনের মুখেই রয়েছে তীক্ষ্ণ ও ঘন গোঁফ। সঙ্গে চোখে সানগ্লাস, যা তাদের লুককে রহস্যময় ও ড্যাশিং করে তুলেছে। তবে সানগ্লাসের পার্থক্য রয়েছে।  শাকিব খান ব্যবহার করেছেন এভিয়েটর স্টাইলের সানগ্লাস, যা তার চেহারায় যোগ করেছে ক্লাসিক নায়কোচিত ভাব। অন্যদিকে পৃথ্বীরাজ প্রথম লুকে পরেছেন একটি টর্টসেল ফ্রেমের কালো লেন্সের সানগ্লাস। পরে অবশ্য তিনিও এভিয়েটর স্টাইলের চশমাও ব্যবহার করেন, যা সাদৃশ্যকে আরও স্পষ্ট করে তোলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক ১৩ জা

1

হামজাদের বিজয়ে তারেক রহমানের উচ্ছ্বাস প্রকাশ

2

বিজয়ের অঙ্গীকার হোক বিভাজন ও হিংসা ভুলে মানুষের পাশে দাঁড়ানো

3

জানা গেল মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ

4

সালমান-আনিসুল ও দীপু মনিকে নতুন মামলায় গ্রেফতার

5

জানা গেল রোজার সম্ভাব্য তারিখ

6

কক্সবাজারে বিএনপির মনোনয়নের খবরে খুশিতে আরেক বিএনপি নেতার মৃ

7

৮ খণ্ডে ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

8

মঞ্চ ভাঙচুর: গাড়ির ওপর দাঁড়িয়েই ভাষণ দিলেন রুমিন ফারহানা

9

মুস্তাফিজ ইস্যুতে কঠোর সরকার: বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষ

10

আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

11

কুড়িগ্রামে আবারও তীব্র শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি

12

জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল সারজিস আলমের

13

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

14

বগুড়ার সোনাতলায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

15

ইনশাআল্লাহ আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবো: তারেক রহমান

16

হাদিকে হত্যাচেষ্টা: সন্ত্রাসী ফয়সালকে টাকা পাঠিয়ে পালাতে সাহ

17

নির্বাচনে কারাবন্দিদের ভোট দেওয়ার নির্দেশিকা জারি করলো ইসি

18

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী

19

সন্ধ্যায় দেশে পৌঁছাবে হাদির মরদেহ, শনিবার জানাজা

20
সর্বশেষ সব খবর