Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কিভাবে রাঁধবেন গরুর কালাভুনা ?

কিভাবে রাঁধবেন গরুর কালাভুনা ?

গরুর কালাভুনার বিশেষ স্বাদ সব ধরনের রান্নার মাঝে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছে। তবে অনেকে ঘরে কালাভুনা রাঁধতে ভয় পান, কারণ তারা মনে করেন রেস্তোরাঁর মতো সেই ঐতিহ্যবাহী স্বাদ আনা সম্ভব নয়। কিন্তু কিছু সহজ কৌশল অনুসরণ করলেই খুব সহজেই রেস্তোরাঁ স্টাইলে এই সুস্বাদু পদটি রান্না করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক গরুর কালাভুনা রান্নার সহজ রেসিপি।

উপকরণ তালিকা:

  • গরুর মাংস: ২ কেজি

  • লবণ: স্বাদমতো

  • হলুদ গুঁড়া: ১ টেবিল চামচ

  • মরিচ গুঁড়া: দেড় টেবিল চামচ

  • ধনে গুঁড়া: দেড় টেবিল চামচ

  • জিরার গুঁড়া: দেড় টেবিল চামচ

  • রসুন বাটা: ১ টেবিল চামচ

  • আদা বাটা: ২ টেবিল চামচ

  • গরম মসলার গুঁড়া: আধা চা চামচ

  • পেঁয়াজ বেরেস্তা: ১ কাপ

  • কাঁচা পেঁয়াজ কুচি: ১ কাপ

  • সরিষার তেল: আধা কাপ

  • তেজপাতা: ৩টি

  • দারুচিনি: ৪টি

  • গোল মরিচ: ৭-৮টি

  • এলাচ: ৪টি

  • লবঙ্গ: ৪-৫টি

  • কাঁচা মরিচ: ৬-৭টি

প্রস্তুত প্রণালী:

১. প্রথমে মাংসগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। এরপর একে একে লবণ থেকে শুরু করে লবঙ্গ পর্যন্ত (১ থেকে ১৭ নং) সব উপকরণ মিশিয়ে নিতে হবে। মসলাগুলো মাংসের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে।

২. এইবার মাংসটিকে ঘণ্টাখানেক ঢেকে রেখে মেরিনেট করে নিতে হবে। যে পাত্রে রান্না করা হবে, সেই পাত্রেই মাংস মেরিনেশন করা ভালো। এরপর পাত্রটি চুলায় উচ্চ তাপে (হাই হিট) ৫ মিনিট ঢেকে রান্না করুন।

৩. যখন মাংস থেকে পানি ছাড়তে শুরু করবে, তখন চুলার আঁচ মাঝারি করে দিতে হবে। মাংস ভালো করে নেড়েচেড়ে দিতে হবে এবং আবারও ঢেকে ১৫-২০ মিনিট মাঝারি আঁচে সেদ্ধ করতে হবে। এতে মাংস থেকে সব পানি বেরিয়ে আসবে।

৪. এরপর ঢাকনা উঠিয়ে আবারও মাংস নেড়ে দিতে হবে। মনে রাখতে হবে, কালাভুনা রান্নার ক্ষেত্রে আলাদা কোনো পানি ব্যবহার করা যাবে না। মাংস থেকে বের হওয়া পানি দিয়েই রান্নাটি করতে হবে।

৫. এবার এক থেকে দেড় ঘণ্টা ধরে একেবারেই অল্প আঁচে ঢেকে মাংস রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে, যাতে মাংস নিচে লেগে না যায়। এভাবে কষাতে কষাতে একসময় মাংসের রং কালচে হয়ে আসবে।

৬. যখন দেখবেন মাংসের পানি একেবারেই শুকিয়ে এসেছে, ওই সময় অল্প অল্প করে গরম পানি মিশিয়ে কষাতে হবে। মাংসের রং পুরোপুরি কালো হতে অন্তত দেড় ঘণ্টা সময় নেবে। ততক্ষণ রান্না করতেই হবে। যখন মাংসের রং আপনার মনমতো কালো হয়ে যাবে, তখন বাগার দিতে হবে।

৭. বাগারের জন্য আদা-রসুন কুচি এবং শুকনো মরিচ পরিমাণমতো সরিষার তেলে ভেজে নিতে হবে। তারপর তেলসহ সেই মসলা মাংসের পাত্রে ঢেলে দিতে হবে।

৮. এবার মাংস পুনরায় ভালো করে নেড়েচেড়ে নিন। সামান্য গরম মসলার গুঁড়া ছিটিয়ে দিতে হবে এবং একই সঙ্গে আস্ত ৩-৪টি কাঁচামরিচ দিয়ে দিন। এভাবে আরও ৫ মিনিট ঢেকে রান্না করুন। তারপর গরম গরম পরিবেশন করুন সুস্বাদু কালাভুনা।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দে

1

জোটের প্রার্থীর বিরুদ্ধে লড়বেন রুমিন ফারহানা: ব্রাহ্মণবাড়িয়া

2

নির্বাচন সুষ্ঠু করতে দলগুলোকে কঠোরভাবে আচরণবিধি মানতে সিইসির

3

পহেলা অগ্রহায়ণকে ‘নববর্ষ’ হিসেবে পালনের ঘোষণা ডাকসুর

4

মুসা হজ কাফেলার আঞ্চলিক অফিসের শুভ উদ্বোধন

5

নাফ নদী থেকে দুই নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

6

বৈধ-অবৈধ সব প্রার্থীর বিরুদ্ধে আপিল করা যাবে: ইসি সচিব

7

বেগম জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কা

8

৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করে সরকার গঠন করবঃ তাহেরী

9

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

10

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হাসনাত কাইয়ুম ও শফিকুল, বহাল বিএ

11

দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

12

বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনসহ ১৩ দলের সঙ্গে ইসির সংলাপ আজ

13

কিশোরগঞ্জ-১: মাজহারুলের মনোনয়ন বাতিলের দাবিতে এক মঞ্চে ৫ নেত

14

ঢাকার আবহাওয়া যেমন থাকবে আজ

15

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে যা আছে, পড়ুন বিস্তারিত

16

তফসিল রেকর্ডের জন্য বিটিভি-বেতারকে ইসির চিঠি

17

অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ

18

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ বক্সে হামলা ও অগ্নিসংযোগ: ৩০০ জনের বির

19

প্রতিবন্ধক হওয়ায় অভিমানী প্রার্থীদের সরাতে তৎপর বিএনপি

20
সর্বশেষ সব খবর