Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ০৬:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘হ্যাঁ’ ভোট দিলে ফ্যাসিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন হবে: নাহিদ

‘হ্যাঁ’ ভোট দিলে ফ্যাসিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন হবে: নাহিদ

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে সব রাজনৈতিক দলের অবস্থান নেওয়া দায়িত্বের মধ্যে পড়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোটে ‘না’ জয়যুক্ত হলে গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণভোটের প্রচারণার লক্ষ্যে ক্যারাভ্যান উদ্বোধনের সময় তিনি এমন কথা বলেন।

তিনি বলেন, গণভোটে আমরা এনসিপি ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিচ্ছি। জনগণকে আমরা ‘হ্যাঁ’ এর পক্ষে আহ্বান জানাচ্ছি। যদি আমাদেরকে আপনাদের পছন্দ না-ও হয়, আমাদের ভোট না-ও দেন তবে অ্যাট লিস্ট ‘হ্যাঁ’ এর পক্ষে আপনারা ভোট দেবেন।

নাহিদ ইসলাম আরো বলেন, দল-মত-নির্বিশেষে আমাদের সবার দায়িত্ব গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়া। কারণ ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিলে সংস্কার প্রক্রিয়া আগাবে। জুলাই সনদ বাস্তবায়ন হবে।

সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। নাহিদ ইসলাম বলেন,  গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে গণ-অভ্যুত্থানের পরে আমরা যে ফ্যাসিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন করতে চেয়েছিলাম সেটা কিছুটা হলেও পরিবর্তন হবে। আর যদি ‘না’ জয়যুক্ত হয় তাহলে আগের ব্যবস্থাতেই থেকে যাবে। তাহলে গণ-অভ্যুত্থান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে।

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষ প্রচারণা করা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তবে কোনো বিশেষ রাজনৈতিক দল ইনিয়ে-বিনিয়ে গণভোটে ‘না’-এর পক্ষে কথা বলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

1

দিল্লি বিস্ফোরণের পর ভারতজুড়ে সতর্কতা জারি

2

২৮ কোটিতে বিক্রি হলো টাইটানিকে থাকা যাত্রীর স্বর্ণের ঘড়ি

3

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল

4

মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

5

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনকে হুমকি ও ভারতবিরোধী বক্তব্যে বাংলা

6

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি ,মৃত্যু হলে শাহবাগে জড়ো হ

7

নববর্ষের শুভেচ্ছা বিনিময় করলেন শি জিনপিং-পুতিন

8

ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায় না বিএনপি: মির্জা ফখরুল

9

প্রিয় নেতার অপেক্ষায় স্মৃতিসৌধে লাখো নেতাকর্মী

10

নোয়াখালী-৫: জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন মা

11

ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে: তারেক রহমান

12

ভোটের মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চান পুলিশ সুপাররা

13

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে ৭ মাদক কারবারির বিরুদ্ধে চ

14

পিঠা খাওয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পরীমণি

15

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির জনজীবন

16

কুমিল্লা-৩ আসনেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

17

দীর্ঘ ৮ বছর পর বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি

18

টাকা ফেরতের চাপে আইনি লড়াইয়ের পথে তিশা

19

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন

20
সর্বশেষ সব খবর