Deleted
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের দাবিতে সাত কলেজের অবরোধ

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের দাবিতে সাত কলেজের অবরোধ

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে রাজধানীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫’-এর চূড়ান্ত অনুমোদন দিতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে এ সংক্রান্ত অধ্যাদেশ জারির কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তাঁরা।

শিক্ষার্থীরা তাঁদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সায়েন্স ল্যাব, নীলক্ষেত ও শাহবাগ এলাকায় অবস্থান নেওয়ার পাশাপাশি রাজধানীর ব্যস্ততম ফার্মগেট মোড়ও অবরোধ করেছেন। একই সঙ্গে সাকিবুল হত্যার বিচার এবং জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এই দুই রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কারওয়ান বাজার, বিজয় সরণি ও মগবাজার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সাত কলেজের সমন্বয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। খসড়া প্রকাশের পর বিভিন্ন মহলের আলোচনার প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় স্টেকহোল্ডারদের সাথে একাধিক সভাও করে। তবে শিক্ষার্থীরা বলছেন, আলোচনা নয়—এখন তাঁরা চূড়ান্ত বাস্তবায়ন ও অধ্যাদেশ চান।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় রূপান্তরের বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে বিবেচনাধীন রয়েছে। তবে শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের সাথে আলোচনার চেষ্টা চালাচ্ছে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ–২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন লুটুল ভূইয়া, বদলে য

1

আধা ঘণ্টা দেরিতে এসে মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম

2

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

3

বিজয়ের অঙ্গীকার হোক বিভাজন ও হিংসা ভুলে মানুষের পাশে দাঁড়ানো

4

ভারতের ঘাড়ে আরো শুল্ক চাপানোর ইঙ্গিত ট্রাম্পের

5

জামালপুরে নারী নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড

6

ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠনের চিন্তা করছে বিএ

7

ঢাবিতে মোদির কুশপুত্তলিকা দাহ

8

ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা জানতে

9

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত; দ্বিরাষ্ট্র গঠনই সমাধানের একমাত্র পথ

10

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় এতিমখানায় ১১ ছাগল দান

11

বাসে চড়ে ৩০০ ফিটের পথে তারেক রহমান, উচ্ছ্বসিত লাখো মানুষ

12

চিলির নির্বাচনে কট্টর ডানপন্থি নেতার জয়লাভ

13

মাজার জিয়ারতে গিয়ে ওমানে নিহত ৩ বাংলাদেশি

14

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

15

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার ঘটনায় মামলা করলো পরিবা

16

চলতি মাসের শেষের দিকে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আ

17

শিক্ষকরা কর্মবিরতিতে গেলেও পরীক্ষা নিচ্ছেন অভিভাবকরা

18

সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত

19

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি : সালাহউ

20
সর্বশেষ সব খবর