Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সফল হতে হলে মামদানিকে ‘ওয়াশিংটনের প্রতি সম্মানজনক’ আচরণ করতে হবে : ট্রাম্প

সফল হতে হলে মামদানিকে ‘ওয়াশিংটনের প্রতি সম্মানজনক’ আচরণ করতে হবে : ট্রাম্প

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির বিজয়োত্তর বক্তব্যে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকারকে বিপজ্জনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি মামদানিকে সহায়তা করতে প্রস্তুত, তবে সতর্ক করে বলেছেন, সফল হতে হলে তাকে ‘ওয়াশিংটনের প্রতি সম্মানজনক’ আচরণ করতে হবে।
ট্রাম্প বুধবার ট্রাম্প এই মন্তব্য করেন, যেদিন মামদানি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় মেয়র হিসেবে তার ঐতিহাসিক বিজয়ের পর ট্রানজিশন টিম ঘোষণা করেন।
মামদানির বিজয়োত্তর বক্তব্যে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকারের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ওই মন্তব্যটি ‘বিপজ্জনক’।
ওয়াশিংটনের প্রতি তাকে কিছুটা সম্মান দেখাতে হবে, কারণ যদি তা না করে, তাহলে তার সফল হওয়ার কোনো সুযোগ থাকবে না।” 
ফক্স নিউজের ব্রেট বায়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, ‘আমি চাই সে সফল হোক। আমি চাই শহরটি সফল হোক।’ এরপর দ্রুত স্পষ্ট করে বলেন, তিনি আসলে মামদানির নয়, বরং নিউইয়র্ক সিটির সফলতা চান।
এর আগে বুধবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, তার প্রশাসন নতুন মেয়রকে ‘সহায়তা করবে’, যদিও একই বক্তব্যে তিনি মামদানিকে ‘কমিউনিস্ট’ বলে অভিহিত করেন।
ফ্লোরিডার মায়ামিতে আমেরিকান বিজনেস ফোরামে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, ‘কমিউনিস্ট, মার্কসবাদী ও গ্লোবালিস্টরা তাদের সুযোগ পেয়েছিল, তারা শুধু বিপর্যয়ই ডেলিভার করেছে। এখন দেখা যাক নিউইয়র্কে একজন কমিউনিস্ট কেমন করে কাজ করে। আমরা তা দেখব।
আমরা তাকে সাহায্য করব, কিছুটা সাহায্য করব। আমরা চাই নিউইয়র্ক সফল হোক।’
নিউইয়র্কের মেয়র নির্বাচনের আগে ট্রাম্প একাধিকবার মামদানিকে ‘কমিউনিস্ট পাগল’ বলে আখ্যা দেন এবং হুঁশিয়ারি দেন যে, যদি মামদানি নির্বাচিত হন তবে তিনি শহরটির ফেডারেল তহবিল বন্ধ করে দেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ দিনের রিমান্ডে সাংবাদিক আনিস আলমগীর

1

নওগাঁয় বিএনপি নেতার গুদামে মিললো অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার

2

ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি: ইসি সানাউল্লাহ

3

বরগুনায় সড়ক দুর্ঘটনায় কৃষক দলের নেতা নিহত

4

জোবায়েদ হত্যাকাণ্ড, প্রধান সন্দেহভাজনকে থানায় দিলেন তাঁর মা

5

জাপানে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারী

6

দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

7

আসন্ন নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান মির্জ

8

পোস্টারের আড়ালে কিশোরগঞ্জের বড়পুল মোড়

9

জকসুতে শীর্ষ তিন পদে জয় পেয়েছে শিবির

10

হাদি হত্যার মূল ঘাতক ফয়সালের অবস্থান নিয়ে ধোঁয়াশা, রাজনৈতিক

11

হাদির ওপর হামলা দেশের অস্তিত্বের ওপর আঘাত: প্রধান উপদেষ্টা

12

মিরপুর চিড়িয়াখানা থেকে পালাল সিংহ

13

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ

14

হাদির উপর হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত নয় : বিজিব

15

ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনার নাম মাথায় ঘুরবে:

16

সকাল থেকে চালু হয়েছে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র

17

খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার আশ্বাস

18

রমজান টার্গেট করে পুরোনো কৌশলে দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা

19

কাজাখস্তানে শুটিং শেষ করে দেশে এলো ‘দম’ টিম

20
সর্বশেষ সব খবর