Deleted
প্রকাশ : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রাথমিক লাইসেন্স পেলো 'সম্মিলিত ইসলামী ব্যাংক'

প্রাথমিক লাইসেন্স পেলো 'সম্মিলিত ইসলামী ব্যাংক'

৫টি দুর্বল ব্যাংক একীভূত করে পরিচালনার জন্য শরিয়াহভিত্তিক নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক 'সম্মিলিত ইসলামী ব্যাংক' প্রাথমিক লাইসেন্স পেয়েছে। ব্যাংকটির চেয়ারম্যান করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেককে।

গতকাল রবিবার (৯ নভেম্বর) গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের একটি বিশেষ অনলাইন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ৫ নভেম্বর ব্যাংকটির জন্য প্রাথমিক সম্মতিপত্র (এলওআই) ও লাইসেন্স চেয়ে আবেদন করেছিল। সেই আবেদনের ভিত্তিতেই বাংলাদেশ ব্যাংক প্রাথমিক অনুমোদন দিয়েছে।

প্রস্তাবিত ব্যাংকের সাত সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। অন্য বোর্ড সদস্যদের মধ্যে রাখা হয়েছে অর্থ বিভাগের সচিব মো. খাইরুজ্জামান মজুমদার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এম সাইফুল্লাহ পন্না, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমিন ও যুগ্ম সচিব শেখ ফরিদকে।

এর আগে গত ৫ নভেম্বর আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো-এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা: বাংলাদেশ হাইকমিশনে পাকিস্তানের প

1

যমুনা সেতুর রেলিংয়ে ট্রাক , চলাচলে ভোগান্তি

2

গুম-নির্যাতনের মামলায় ট্রাইব্যুনালে আনা হয়েছে ১৩ সেনা কর্মকর

3

আরমানিটোলায় জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

4

নির্বাচন বাধাগ্রস্ত ও নস্যাতের চেষ্টা আ.লীগের

5

কাল বিএনপি-জামায়াতসহ ১২ দলের সঙ্গে সংলাপে বসবে ইসি

6

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কার্তুজ উদ্ধার

7

হংকংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু বেড়ে ৯৪

8

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় এতিমখানায় ১১ ছাগল দান

9

ভোটার তালিকা হালনাগাদ: সাতক্ষীরা সীমান্তে বিজিবি সতর্ক, জড়ো

10

অর্থনীতির ‘গণতন্ত্রায়ণ’ হবে, বিএনপি এখন জনগণের কাছে যাবে: আ

11

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পদত্যাগ, বিএনপি থেকে নির্বা

12

মাঝরাতে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

13

প্লাস্টিক বোতলের বিনিময়ে মিলছে গাছ: পঞ্চগড়ে বিডি ক্লিনের ব্য

14

ঢাকার বিষাক্ত বাতাসে শ্বাসকষ্ট: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে

15

সালমান-আনিসুল ও দীপু মনিকে নতুন মামলায় গ্রেফতার

16

‘নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইউ

17

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মাল্টি

18

অবৈধ ব্যানার ফেস্টুন পোস্টার অপসারণের নির্দেশ ৭ দিনের মধ্যে

19

আসন সমঝোতা নিয়ে চাপে ১১ দলীয় জোট

20
সর্বশেষ সব খবর