Deleted
প্রকাশ : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ স্থগিত, পিটিআই বলছে মানবাধিকার লঙ্ঘন

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ স্থগিত, পিটিআই বলছে মানবাধিকার লঙ্ঘন

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ ৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে। সোমবার (২২ ডিসেম্বর) একটি টেলিভিশন টকশোতে এমনটাই জানিয়েছেন দেশটির সংসদ বিষয়কমন্ত্রী তারিক ফজল চৌধুরী। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

মন্ত্রী বলেন, কারাগার কোনও রাজনৈতিক দলের সদর দফতর নয়। তার অভিযোগ, অতীতে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎগুলো কারাগারের বাইরে রাজনৈতিক বার্তায় রূপ নিচ্ছিল এবং সেগুলোকে কেন্দ্র করে বিভিন্ন বয়ান ছড়ানো হচ্ছিল, যা বিদেশি গণমাধ্যমেও প্রচার পায়।

এদিকে পিটিআই নেতারা দাবি করেছেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সাক্ষাৎ বন্ধ রাখা মানবাধিকার লঙ্ঘনের শামিল। পিটিআইয়ের ব্যারিস্টার আলী জাফর বলেন, সংবিধান অনুযায়ী দীর্ঘ একাকী বন্দিত্ব নির্যাতনের সমতুল্য। তার অভিযোগ, শান্তিপূর্ণভাবে কারাগারের বাইরে অবস্থান কর্মসূচি পালন করলে সরকার জলকামান ও বলপ্রয়োগ করছে।

গত সপ্তাহে আদিয়ালা কারাগারের বাইরে অবস্থান কর্মসূচিতে ইমরান খানের বোন, দলীয় নেতা ও সমর্থকদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হয়।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেন, কারাগারে সাক্ষাৎগুলো ব্যবহার করে রাজধানীতে বড় ধরনের আন্দোলনের পরিকল্পনা করা হচ্ছিল বলেই সেগুলো স্থগিত করা হয়েছে। তার দাবি, এসব বৈঠকে ভবিষ্যৎ কর্মসূচি, বার্তা ও কৌশল নির্ধারণ করা হচ্ছিল।

ইমরান খানের কারাবন্দি অবস্থার বিষয়ে উদ্বেগ জানিয়েছে তার পরিবার ও দল। জাতিসংঘের এক বিশেষ প্রতিবেদক সতর্ক করে বলেছেন, ইমরান খানের আটক পরিস্থিতি অমানবিক বা মর্যাদাহানিকর আচরণের শামিল হতে পারে। তবে সরকার পক্ষ দাবি করেছে, কারাগারে তার জন্য সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন। তিনি দুর্নীতির একটি মামলায় দণ্ড ভোগ করছেন এবং ২০২৩ সালের ৯ মে সংঘটিত বিক্ষোভসংক্রান্ত একাধিক মামলাও তার বিরুদ্ধে বিচারাধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান হত্যায় জড়িত হাসিনা-এরশাদ: কর্নেল অলি

1

বেরোবিতে যৌন নিপীড়ক শিক্ষকদের স্থায়ী বহিষ্কারের দাবি

2

রেললাইন খুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

3

কুড়িগ্রামে আবারও তীব্র শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি

4

তারেক রহমানের জন্মদিনে কেক কাটা নিষেধ, গরিবদের অর্থ দানের নি

5

আদালতের ‘পেশকার’ সেজে রায় পাইয়ে দেওয়ার টোপ: ৭৫ হাজার টাকা হা

6

শপথ নিলেন ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

7

‘প্লাস্টিক পাওয়া গেছে বঙ্গোপসাগরের দুই হাজার মিটার গভীরে’

8

ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের

9

দেশ ছেড়েছেন হামজা ,সিলেটের পথে সামিত

10

ভারতীয় বোলারদের তুলোধনা করে মার্করামের সেঞ্চুরি

11

ভূমিকম্পে ঢাকায় ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

12

জনগণ দায়িত্ব দিলে ফের দুর্নীতির বিরুদ্ধে লড়বে বিএনপি: তার

13

ঘরোয়া উপায়ে দূর করুন ঘাড়ব্যথা

14

আমি ভীষণ অদ্ভুত মানুষ, প্রাণখোলা সাক্ষাৎকারে মেসি

15

শ্রেয়া ঘোষালের কনসার্টে প্রচণ্ড ভিড়ে অজ্ঞান ২

16

কলম্বিয়ায় হামলা করতে পারে আমেরিকা: আশঙ্কা প্রেসিডেন্ট পেত্রো

17

হত্যাচেষ্টা মামলায় হাসিনা-জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

18

হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া পাইনি: পররাষ্ট্র উপদেষ্ট

19

সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংস জব্দ

20
সর্বশেষ সব খবর