Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপদেষ্টাদের নিয়ে বিতর্ক এড়াতে ‘অধ্যাদেশ’ জারির আহ্বান

উপদেষ্টাদের নিয়ে বিতর্ক এড়াতে  ‘অধ্যাদেশ’ জারির আহ্বান

অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলো। 

 এ প্রসঙ্গে বিতর্ক এড়াতে উপদেষ্টা পরিষদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সাময়িক নিয়োগপ্রাপ্তদের পরবর্তী সরকারের লাভজনক পদে না রাখার বিষয়ে অধ্যাদেশ জারির আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শুক্রবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে এই আহ্বান জানান তিনি।

এ সংক্রান্ত তিনটি ফটোকার্ড শেয়ার করে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির লিখেছেন, ‘প্রধান উপদেষ্টার সাথে তিন রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন উঠেছে। একটি দলের তালিকায় আমার নাম ও আছে।’

‘আত্মপক্ষ সমর্থনে শুধু এই টুকুই বলা যে, আমি পক্ষপাতদুষ্ট চিন্তা করতে ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই। সবসময় কোনরূপ অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছি’-যোগ করেন তিনি।

জ্বালানি উপদেষ্টা লিখেছেন, ‘তবুও প্রশ্ন যেহেতু উঠেছে, এর নিষ্পত্তি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টাবৃন্দ, বিশেষ সহকারীবৃন্দ, চুক্তি ভিত্তিক নিয়োজিত সকল কর্মকর্তাদের কেউই পরবর্তী নির্বাচিত সরকারের (যে দলই সরকার গঠন করুক না কেন) কোনো লাভজনক পদে কেউই অংশ নিতে পারবেন না, এই মর্মে একটি অধ্যাদেশ জারি করলে এ সমস্যার সুরাহা হতে পারে বলে আমি মনে করি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের জ

1

`বিএনপিতে বিভেদের চেষ্টা', সতর্ক থাকতে বললেন মির্জা ফখরুল

2

রাজনীতির নতুন সমীকরণ: ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ ও ভোটের মাঠের

3

দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

4

হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে জনসমুদ্র শাহবাগ

5

নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান

6

হঠাৎ সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল

7

সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠক, নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত নিল

8

নারীমনের আতঙ্ক কাটানো এখন ‘গণভোটের’ চেয়ে বেশি দরকার: তারেক

9

ভোটের দিন ঘনালে উন্নত হবে আইনশৃঙ্খলা: সিইসি

10

হোয়াইট হাউসের কাছে গুলি, গুরুতর আহত ২ সেনা

11

সড়ক দুর্ঘটনার কবলে নোরা ফাতেহি

12

বিএনপির নতুন কর্মসূচি, মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দেশনেত

13

‘নারী নিরাপদ না হলে বাংলাদেশ অদম্য নয়’—জন্মদিনে তারেক রহমানে

14

ঢাকা-১৩ আসনের প্রার্থী হচ্ছেন মাওলানা মামুনুল হক

15

জামায়াতকে আবার নিষিদ্ধ করা হোক: আলাল

16

ভারতে বিশ্বকাপের দল পাঠাবে না বিসিবি, ভেন্যু বদলের দাবি

17

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব

18

ভর্তুকি দিয়ে শিল্প চালানো সম্ভব নয় : শিল্প উপদেষ্টা

19

গাজায় থেমে নেই ইসরাইলের নৃশংসতা, যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিহত আ

20
সর্বশেষ সব খবর