Deleted
প্রকাশ : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে স্বাগত জানাতে নতুন সাজে বগুড়া

তারেক রহমানকে স্বাগত জানাতে নতুন সাজে বগুড়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক ভূমিতে আসছেন। তার আগমন ঘিরে বগুড়া শহরের দৃষ্টিনন্দন স্থাপনাগুলো নতুন করে সাজানো হচ্ছে। ১১ জানুয়ারি তিনি বগুড়াসহ উত্তরের নয় জেলায় চার দিনের সফরে আসছেন। এসব জেলায় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক রহমানের বগুড়ায় আগমন ঘিরে শহরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। দৃষ্টিনন্দন স্থাপনাগুলো নতুন করে সাজানো হচ্ছে। সংস্কার করা হয়েছে দীর্ঘদিন চলাচলের অযোগ্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। শহরের সাতমাথা থেকে ফুলতলা পর্যন্ত তিন কিলোমিটার সড়ক গত কয়েক বছর খানাখন্দে চলাচলের অযোগ্য ছিল। কয়েকদিন আগেও সড়কটিতে যানবাহন চলাচল ছিল কষ্টের। সেটির খান্দাখন্দ ভরাট করে চলাচলের উপযোগী করা হয়েছে। সাজানো হচ্ছে নবাববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয়ে তারেক রহমানের জন্য নির্ধারিত কক্ষ। ইতিমধ্যে কক্ষের ফ্লোরে টাইলস, ডেকোরেশন এবং রঙের কাজ সম্পন্ন হয়েছে। আদালতপাড়া এলাকায় দুলদুলের ভাস্কর্য সংস্কার করা হচ্ছে। বগুড়া পৌরসভার উদ্যোগে শহরতলির শাকপালা এলাকায় তারেক রহমানের করা পার্কটি সংস্কার করা হচ্ছে। সংস্কার করা হয়েছে রিয়াজ কাজী লেনে অবস্থিত ‘গ্রিন এস্টেট’ ভবনটি। তারেক রহমান বগুড়াসহ উত্তরাঞ্চলে সফরে এলে এই ভবনের উঠতেন। এখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী। পাশাপাশি ঢাকা-১৭ আসনেও দলের প্রার্থী। বগুড়ার গাবতলীতে তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি। ১৯৯১ সালের পর থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি জাতীয় নির্বাচনে বগুড়া-৭ আসনে বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া দলের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রতিটি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। ১৯ বছর পর পৈতৃক জেলা সফরে আসছেন বলে জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সফরকে সফল করতে বাদশার নেতৃত্বে নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করছেন।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের প্রার্থী মোশারফ হোসেন বলেন, ‌‘আগামী ১১ জানুয়ারি রাত ৮টার দিকে তারেক রহমান ঢাকা থেকে বগুড়ায় পৌঁছাবেন। রাতে শহরতলির ছিলিমপুর এলাকায় চার তারকা হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি বেলা সাড়ে ১০টার দিকে শহরের সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার গণদোয়া অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর শহরের প্রাণকেন্দ্র সাতমাথা হয়ে ঢাকা-রংপুর মহাসড়কের তিনমাথা, চার মাথা, মাটিডালি বিমান মোড় হয়ে মহাস্থানে হযরত শাহ্ সুলতান বলখী মাহিসাওয়ারের মাজারে যাবেন। সেখানে তাকে স্বাগত জানাবেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে দলের প্রার্থী মীর শাহে আলম। মাজার জিয়ারত শেষে শিবগঞ্জের মোকামতলায় আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন। এরপর রংপুরের উদ্দেশে যাত্রা করবেন। রংপুরে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ চার দিন নয় জেলায় বিভিন্ন কর্মসূতিতে অংশ নেবেন।’

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে নিহত বেড়ে ১৪০

1

হাদি হত্যার প্রতিবাদে মিছিল শেষে ফেরার পথে বাসের ধাক্কায় শিব

2

ফাতেমার দেড় দশকের এক মানবিক ও অনুগত ইতিহাসের অবসান

3

শুরু হলো জকসু নির্বাচনের ভোটগ্রহণ

4

আইনি বাধার মুখে ৩ শহর থেকে ট্রাম্পের সেনা প্রত্যাহার

5

জাতীয় নির্বাচন: ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি

6

'জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না': ডা. শফ

7

উত্তরবঙ্গে তারেক রহমানের চার দিনের সফর, থাকছে যেসব কর্মসূচি

8

ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ৫ ভুয়া ডিবি আটক

9

মধ্যরাতে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে তুলে নিল ডিবি

10

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেলেন ইঞ্জিনিয়া

11

ভূ-তাত্ত্বিক সতর্কবার্তা: বাংলাদেশের সবচেয়ে ধ্বংসাত্মক ভূমি

12

গাজা ইস্যুতে জাতিসংঘে ট্রাম্পের প্রস্তাব পাস, প্রত্যাখ্যান হ

13

দিনাজপুর হাসপাতালে নবজাতককে ফেলে মা উধাও

14

ইসির শুনানি: আজ প্রথমার্ধে ২৭ আপিল মঞ্জুর, নামঞ্জুর ৫টি

15

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন, অপেক্ষা শার

16

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

17

আরও ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস

18

ধানের শীষের কাঁটা ‘বিদ্রোহী’: ময়মনসিংহের ৯ আসনেই বিএনপির প্র

19

বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে দৌলতুজ্জামান আনসারী

20
সর্বশেষ সব খবর