Deleted
প্রকাশ : শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাদি হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো দুই আসামি

হাদি হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো দুই আসামি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা মামলার দুই আসামি সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিমকে দুই দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তা আদালতকে জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে আসামিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছেন। তবে কী সেই চাঞ্চল্যকর তথ্য, সে ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলেননি তিনি। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) ৮ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে ডিবি পুলিশের মতিঝিল আঞ্চলিক টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান এই তথ্য জানান। 

আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ২১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত রিমান্ডে থাকা অবস্থায় আসামিরা ঘটনার নেপথ্যে থাকা গুরুত্বপূর্ণ তথ্যের জোগান দিয়েছেন। জানা গেছে, সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিম ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় সক্রিয় একটি মানবপাচার ও চোরাকারবারি সিন্ডিকেটের সদস্য। তারা এই সিন্ডিকেটের হোতা ফিলিপের ঘনিষ্ঠ সহযোগী।

গোয়েন্দা সূত্র ও তদন্ত কর্মকর্তাদের ধারণা, এই সিন্ডিকেটের মাধ্যমেই মামলার প্রধান পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীরা ভারতে পালিয়ে গিয়ে থাকতে পারেন। সিবিয়ন ও সঞ্জয় এই পলায়ন প্রক্রিয়ায় সরাসরি জড়িত থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে আসামিরা কৌশলে নিজেদের সম্পৃক্ততা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। 

সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিমকে গত ১৫ ডিসেম্বর সীমান্ত এলাকা থেকে বিজিবি আটক করার পর ১৮ ডিসেম্বর এই মামলায় গ্রেফতার দেখানো হয়। প্রথম দফায় ৩ দিন এবং দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ড শেষে আজ তাদের কারাগারে পাঠানো হলো। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনে আসামিদের আবারও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। 

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় নির্বাচনি প্রচারণার সময় চলন্ত রিকশায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ১৪ ডিসেম্বর মামলা দায়ের করা হয়, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়। মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

1

হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া পাইনি: পররাষ্ট্র উপদেষ্ট

2

স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে—চট্টগ্রাম বিভ

3

গুলশান কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

4

নির্বাচনকে সামনে রেখে ১২ কর্মকর্তাকে বদলি করল ইসি

5

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মাল্টি

6

বিএনপির মনোনয়ন: বিভিন্ন আসনে ধানের শীষের প্রার্থী চূড়ান্ত, ব

7

৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

8

নারীমনের আতঙ্ক কাটানো এখন ‘গণভোটের’ চেয়ে বেশি দরকার: তারেক

9

ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে দেশের যেসব জেলা

10

চট্টগ্রাম বিআরটিএ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

11

টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

12

গুমের মামলা: শেখ হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর নির

13

মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

14

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

15

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে মোট ৬৪৫ আপিল, শুনানি শুরু আজ

16

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, জানা যাবে ৪ ডিসেম

17

সকাল থেকে চালু হয়েছে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র

18

প্লট জালিয়াতির মামলায় হাসিনা রেহানা ও টিউলিপের বিরুদ্ধে রায়

19

৪৭ লাখ টাকার লক্ষ্য পূরণ, অনুদান গ্রহণ না করার ঘোষণা জারার

20
সর্বশেষ সব খবর