Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ০১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন, অপেক্ষা শারীরিক স্থিতিশীলতার: মির্জা ফখরুল

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন, অপেক্ষা শারীরিক স্থিতিশীলতার: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রয়োজন হতে পারে। তবে তার আগে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হতে হবে। বর্তমানে তিনি বিমানে ভ্রমণ করার মতো অবস্থায় নেই। তবুও আগাম প্রস্তুতি হিসেবে ভিসা প্রক্রিয়া এবং এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রাখা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

মির্জা ফখরুল বলেন, "ম্যাডামের চিকিৎসার দায়িত্বে থাকা দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড শুক্রবার রাতে দীর্ঘ দুই থেকে আড়াই ঘণ্টা বৈঠক করেছে। সেখানে চিকিৎসকরা তার বর্তমান শারীরিক অবস্থা, ঝুঁকি এবং পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।"

তিনি আরও বলেন, "ম্যাডামের শারীরিক অবস্থা আপাতত বিদেশে নেয়ার মতো স্থিতিশীল নয়। তবে আমরা প্রয়োজনীয় দেশগুলোর সঙ্গে ভিসা ও এয়ার অ্যাম্বুলেন্সসহ সব ধরনের যোগাযোগ সম্পন্ন করে রেখেছি। তিনি যখনই ফ্লাই করার মতো অবস্থায় আসবেন, তখনই তাকে বিদেশে নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হবে।"

এ সময় বিএনপি মহাসচিব দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানান। তিনি বলেন, "বেগম জিয়ার অসুস্থতার খবরে দেশের মানুষ উদ্বিগ্ন হয়ে হাসপাতালে ভিড় করছেন। এতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা বিব্রত বোধ করছেন এবং চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটছে। আমি সকলের প্রতি অনুরোধ জানাব, আপনারা কেউ এভারকেয়ার হাসপাতালে ভিড় করবেন না।"

মির্জা ফখরুল আশ্বস্ত করেন যে, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে সময়মতো আনুষ্ঠানিক হেলথ বুলেটিনের মাধ্যমে দেশবাসীকে জানানো হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর-১ আসনে জাপার মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল

1

দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

2

টেকনাফে ৩ মানবপাচারকারী আটক, উদ্ধার নারী-শিশুসহ ৭ জন

3

সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ

4

সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংস জব্দ

5

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা, তৃতীয়তে দিল্লি

6

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি, ৩ দিনের রাষ্ট্রীয

7

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ

8

১১ লাখ গাড়িচালক পাচ্ছেন না স্মার্ট কার্ড লাইসেন্স

9

সাতক্ষীরার শ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতা

10

ব্যারিস্টার ফুয়াদের সামনে বিক্ষুব্ধ জনতার স্লোগান ‘ফুয়াদের চ

11

শুটিং সেটে আহত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর

12

ধোলাইপাড়ে যাত্রীবাহী বাসে আগুন

13

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

14

সাতক্ষীরায় সরকারি ভিপি সম্পত্তি নিয়ে ঘুষ-বাণিজ্যের অভিযোগ

15

‘খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন প্রভাবশালী ব্যক্তিত্বকে হারা

16

বরিশাল ৫ ও ৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মুফতি ফয়জুল করীম

17

টাঙ্গাইলের ২ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাদের সিদ্দিকির

18

পাশের রুমে আশরাফুশের লাশ রেখে শারীরিক সম্পর্কে জড়ায় জরেজ-শাম

19

উদ্বেগজনক হারে কমছে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে নারী

20
সর্বশেষ সব খবর