Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আসন্ন নির্বাচনের প্রার্থিতা ঘোষণার ৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার

আসন্ন নির্বাচনের প্রার্থিতা ঘোষণার ৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার

কেন্দ্র থেকে পটুয়াখালী-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে। কিন্তু তিনি সেই আসন পরিবর্তন করে পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দেওয়ায় তার প্রার্থিতা প্রত্যাহার এবং তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনাটি তার ঘোষণার মাত্র ৪ ঘণ্টার মধ্যে ঘটেছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টায় পটুয়াখালী পৌরসভার ইসলামী আন্দোলন জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের ঘোষণা দেন জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমের নির্দেশে এবং ৮ ডিসেম্বর জেলা আমেলার জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কারাদেশ চূড়ান্ত করা হয়। একই সঙ্গে তাকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী থেকেও প্রত্যাহার করা হয়েছে।

একই বৈঠকে মুফতি হাবিবুর রহমানের স্থলে পটুয়াখালী জেলা শাখার অন্যতম সদস্য মাওলানা আবুল হাসান বোখারীকে পটুয়াখালী–১ আসনে ইসলামী আন্দোলনের নতুন সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

কলাপাড়া উপজেলা ইসলামী আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান এ সিদ্ধান্তকে সমর্থন করে জানান, দলের আমির যে সিদ্ধান্ত নিয়েছেন—তা সঠিক।

উল্লেখ্য, সোমবার বিকাল ৪টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেস ক্লাবে মুফতি হাবিবুর রহমান পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে নিজেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। বিষয়টি কলাপাড়া উপজেলার সর্বত্র আলোচনার বিষয়ে পরিণত হয়েছিল।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল হাসপাতাল

1

এবার এনসিপি থেকে তাসনিম জারার স্বামীর পদত্যাগ

2

নিউইয়র্কে ইতিহাস! পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন জোহরান মামদা

3

ব্রিটিশবিরোধী সংগ্রামী মনোরমা বসুর স্মৃতিতে শিক্ষাবৃত্তি পেল

4

৩ কোটির ঋণের বোঝা থেকে ১১ কোটির মালিক

5

‘মিস ইউনিভার্স’-এর মুকুট জয়ী কে এই ফাতিমা বশ

6

তুরস্কে ইংরেজি নববর্ষে হামলার ষড়যন্ত্র, ১১৫ আইএস সন্দেহভাজন

7

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

8

ফাতেমার দেড় দশকের এক মানবিক ও অনুগত ইতিহাসের অবসান

9

জিয়াউর রহমান হত্যায় জড়িত হাসিনা-এরশাদ: কর্নেল অলি

10

মেঘনায় দুর্ঘটনা, দুই লঞ্চের রুট পারমিট বাতিল

11

কিশোরগঞ্জে বিএনপির প্রার্থী বাতিলের দাবিতে নারীদের ঝাড়ু মিছি

12

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: মাদুরোকে আটক ইস্যুতে ট্

13

গাজায় ইসরাইলের বর্বরতায় জাতিসংঘের উদ্বেগ

14

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেলেন ইঞ্জিনিয়া

15

আমরা মদিনার ইসলামের চর্চা করি: সালাহউদ্দিন আহমদ

16

ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেবে বিএনপি: মির্জ

17

৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন পাস হবে: আইন উপদেষ্টা

18

গভীর রাতে নরসিংদীর শিবপুরে বিএনপি নেতাকর্মীদের গাড়ি বহরে হাম

19

এ মাসেই বামপন্থিদের বৃহত্তর জোট গঠন

20
সর্বশেষ সব খবর