Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২০ বছর পর জেইসি বৈঠক, যেসব বিষয়ে একমত ঢাকা ও ইসলামাবাদ

২০ বছর পর জেইসি বৈঠক, যেসব বিষয়ে একমত ঢাকা ও ইসলামাবাদ

দীর্ঘ দুই দশকের বিরতির পর পুনরায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক। ২০০৫ সালের পর এই প্রথম দুই দেশের মধ্যে নবম জেইসি বৈঠক অনুষ্ঠিত হলো, যেখানে বাণিজ্য, কৃষি, তথ্য-প্রযুক্তি, জ্বালানি, ওষুধ ও যোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করতে উভয় পক্ষ সম্মত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পাকিস্তান প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, "২০ বছর পর আমরা পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সংলাপ পুনরায় শুরু করেছি এবং এটি অত্যন্ত সফল হয়েছে। কৃষি, তথ্য-প্রযুক্তি, খাদ্য, সামুদ্রিক পরিবহনসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে, যা উভয় দেশের জন্যই লাভজনক হবে।"

তিনি আরও বলেন, "দক্ষিণ এশিয়ার দেশগুলো যদি এভাবে একে অপরকে সহযোগিতা করে, তবে তা সবার জন্যই মঙ্গলজনক। আমরা এই সহযোগিতার কাঠামোকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছি।"

উপদেষ্টা জানান, বৈঠকের সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যবেক্ষণের জন্য বেসামরিক বিমান ও নৌপরিবহণসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে নির্দিষ্ট ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হবে। তবে, বাণিজ্য লক্ষ্যমাত্রা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারের বৈঠকে কোনো নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়নি।

পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, "আমরা এই সহযোগিতার ক্ষেত্রগুলো বাস্তবায়নের চেষ্টা করব, যাতে পরবর্তী জেইসি বৈঠকে আমরা উভয় দেশের নির্ধারিত লক্ষ্যগুলোতে দৃশ্যমান অগ্রগতি অর্জন করতে পারি।"

এই বৈঠককে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ–২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন লুটুল ভূইয়া, বদলে য

1

বিএনপির নতুন কর্মসূচি, মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দেশনেত

2

ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নেবে না জামায়াত:

3

জানুয়ারিতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

4

'আজকাল তো মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়'

5

১১ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

6

ড্রোন ওড়ানো নিষিদ্ধ হলো বিমানবন্দর ও আশপাশের এলাকায়

7

একদিনে গ্রেফতার ১৬৪৯, উদ্ধার আগ্নেয়াস্ত্র ককটেল

8

দল যার যার, লীগ পেটানোর দায়িত্ব সবার: হাদি

9

প্রযুক্তিগত জ্ঞান না থাকায় বাড়ে নারী ও কন্যার প্রতি সাইবার

10

না ফেরার দেশে অভিনেতা পঙ্কজ ধীর

11

এই তুমি সামনে যাও, তুমি বেশি লাফাচ্ছ : কামরুল

12

লেবাননে ফিলিস্তিন শরণার্থী শিবিরে ইসরায়েলের ড্রোন হামলা, নিহ

13

আরো সাড়ে ৪ মাস বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

14

সরকারের হুঁশিয়ারি উপেক্ষা করে বাড়তি দরেই বিক্রি হচ্ছে সয়াবিন

15

রাজশাহী-৪ আসনে বিএনপির প্রার্থী নিয়ে চরম অস্বস্তিতে নেতাকর্ম

16

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল রুয়েট

17

হাদিকে হত্যাচেষ্টা: সন্ত্রাসী ফয়সালকে টাকা পাঠিয়ে পালাতে সাহ

18

শীত ও শৈত্যপ্রবাহ কবে থেকে শুরু

19

ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারের দোসরদের প্রতিহত ক

20
সর্বশেষ সব খবর