Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কৃষকদের লোকসানে কমেছে আলু চাষ

কৃষকদের লোকসানে কমেছে আলু চাষ

গেলো মৌসুমে আলুর উৎপাদনের দাম পাননি কৃষকরা। সেই লোকসানের মধ্যে এবারও আলুচাষে নেমেছেন তারা। এবারও আশঙ্কা করছেন, উৎপাদনের খরচ বাড়বে। কিন্তু গতবার লোকসানের কারণে এবার আগেরবারের তুলনায় চাষের জমি কমেছে ৬ হাজার হেক্টর। ইতোমধ্যে বীজ বপন করা শেষ হয়েছে। এখন পরিচর্যা করছেন কৃষকরা। আলুর লেইট ব্লাইট বা মড়ক রোধ দমনে কৃষকদের আগাম সতর্কবার্তা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

রাজশাহী জেলায় এবার ৩৪ হাজার ১০৯ হেক্টর জমিতে আলুচাষ করছেন কৃষকরা। গত বছর ৪০ হাজার হেক্টর জমিতে চাষ করা করা হয়েছিল। গতবার কৃষি অফিসের লক্ষ্যমাত্রা ছিল ৩৮ হাজার ৫০০ হেক্টর জমিতে চাষ। যা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছিল। এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩৫ হাজার হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।

বর্তমানে আলু ক্ষেতের পরিচর্যা, সেচ, আগাছা দমন ও রোগবালাই প্রতিরোধে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত সেচ সুবিধা থাকায় এবারও ফলন ভালো হবে বলে আশা করছেন তারা। তবে এবারও দাম নিয়ে শঙ্কা আছে তাদের।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, তানোরে ১২ হাজার ২৫৫ হেক্টর, বাগমারা উপজেলায় ৬ হাজার ৪৮৫ হেক্টর, মোহনপুরে ৪ হাজার ৪৯৫, পবায় ৩ হাজার ৪১০ হেক্টর, বাঘায় ২ হাজার ৮৫৭, গোদাগাড়ীতে ২ হাজার ৯২ হেক্টর, দুর্গাপুরে ১ হাজার ৫২০ হেক্টর,  পুঠিয়ায় ৭৭০ হেক্টর, চারঘাটে ১৮০ হেক্টর, বোয়ালিয়ায় ৩৫ হেক্টর, মতিহারে ১০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে।

এদিকে কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে কৃষকদের। শীতকালীন এই মৌসুমে আলুর লেইট ব্লাইট বা মড়ক রোগ মহামারি আকার ধারণ করতে পারে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়কালে আলুর মড়ক রোগের জন্য অত্যন্ত সংবেদনশীল। বিশেষ করে নিম্ন তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন মেঘলা আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলে এই রোগ দ্রুত বিস্তার লাভ করে। রোগের আক্রমণে প্রথমে গাছের গোড়ার দিকের পাতায় ছোপ ছোপ ভেজা হালকা সবুজ গোলাকার বা বিভিন্ন আকারের দাগ দেখা যায়, যা দ্রুত কালো রং ধারণ করে এবং পাতা পচে যায়। সকাল বেলা মাঠে গেলে আক্রান্ত পাতার নিচে সাদা পাউডারের মতো জীবাণু দেখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদল চলে গেছে, আরেকদল পেশিশক্তিতে চাঁদাবাজিতে নেমে পড়েছে: জ

1

জুলাই আদেশ জারি হচ্ছে আজ

2

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভিপি সোহেলের দোয়া মাহফিল আয়োজন

3

নিউইয়র্কে প্রবেশ করলেই নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে: মামদ

4

থাইল্যান্ডে ভেঙে দেওয়া হলো পার্লামেন্ট, ২ মাসের মধ্যে নির্বা

5

টেকসই বেড়িবাঁধসহ সাত দফা দাবিতে সাতক্ষীরায় নারীদের মানববন্

6

সিরিয়ায় অতর্কিত হামলা, ২ মার্কিন সেনা নিহত

7

গাজায় ইসরাইলের বর্বরতায় জাতিসংঘের উদ্বেগ

8

দুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ব্যারিস্টার কায়সার কামাল

9

অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন লিটন দাস ?

10

ইরানে আরও হামলা করতে চায় নেতানিয়াহু, ট্রাম্পের অগ্রাধিকারের

11

ভারতে বসে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রত্যাখ্যান দিল

12

আ.লীগের ‘হত্যাযজ্ঞ ও দুর্নীতি’ ভুলে গেলে চলবে না: সালাহউদ্দি

13

নির্বাচনে পুলিশ চাইল ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, ডিসিদের চাই হেলি

14

নেতাকর্মীদের ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

15

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে রওনা করেছে এয়ার অ্যাম্বুলেন্স

16

ফের শিক্ষকদের টানা কর্মবিরতি শুরু, বন্ধ ক্লাস

17

'আমি মেয়ে হতে পারি, কিন্তু বোকা মেয়ে নই’

18

অবৈধ বিজ্ঞাপনে মেটার বার্ষিক আয় প্রায় ১০ শতাংশ

19

প্লট জালিয়াতির মামলায় হাসিনা রেহানা ও টিউলিপের বিরুদ্ধে রায়

20
সর্বশেষ সব খবর