Deleted
প্রকাশ : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ইয়ানূর হোসেন (৩৫) নামে এক যুবদলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলায় নিহতের সহযোগী আব্দুল মোমিনও গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়ায় এ ঘটনা ঘটে। 

ইয়ানূর উপজেলার ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে। তিনি যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, কিছুদিন আগে স্থানীয় মসজিদের ওয়াজ মাহফিলের টাকার হিসাবের দায়িত্বে ছিলেন ইয়ানূর। একই এলাকার মোস্তফার সঙ্গে মাহফিলের আদায় করা টাকার হিসাব নিয়ে দ্বন্দ্ব হয়। এর জেরে ইয়ানূর ও মোস্তফা গ্রুপের মধ্যে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার গভীর রাতে ইয়ানূর ও মোমিন বাড়ি ফেরার সময় তাদের ওপর প্রতিপক্ষরা হামলা চালায়। এ সময় তাদের তাদের চিৎকারে গ্রামবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও পথেই ইয়ানূর মারা যান। গুরুতর আহত মোমিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। 

পাঁচবিবি থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান শুক্রবার বলেন, ইয়ানূরের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

তিনি বলেন, মসজিদের হিসাব-নিকাশ সংক্রান্ত ঘটনার দ্বন্দ্বে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে সব বিষয় মাথায় রেখে পুলিশ তদন্ত করছে।

এ ঘটনায় শুক্রবার বিকালে সোহেল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, নিহতের পরিবার এখনো মামলা করেনি।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুরআন পোড়ানোয় যুবকের বাড়ি ভাঙচুর, অভিযুক্ত আটক

1

দেশে ২০২৫ সালে সড়কে ঝরেছে ৯১১১ প্রাণ

2

১৪ জনকে সাথে নিয়ে শুক্রবার বেগম জিয়াকে নেয়া হবে লন্ডনে

3

পটুয়াখালীতে মনোনয়ন নিয়ে বিএনপি-গণঅধিকার নেতাকর্মীদের সংঘর্ষ,

4

নভেম্বরের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

5

গণভোটের রায় না মানলে জনগণ প্রত্যাখ্যান করবে: আখতার হোসেন

6

নির্বাচন শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা সবচেয়ে বড

7

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা কাল

8

শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানোর

9

খালেদা জিয়ার চিকিৎসায় বিঘ্ন: হাসপাতালে ভিড় না করার অনুরোধ

10

এই তুমি সামনে যাও, তুমি বেশি লাফাচ্ছ : কামরুল

11

আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার

12

একইদিনে নির্বাচন ও গণভোট, রিট শুনতে অপারগতা প্রকাশ হাইকোর্টে

13

জাতিসঘের প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকা

14

ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতার দখলবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

15

দল বিলুপ্ত করে বিএনপিতে এহসানুল হুদা, কিশোরগঞ্জ-৫ আসনে ধানের

16

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের দাবিতে সাত কলেজের অ

17

প্রত্যেক ভোটকেন্দ্রে ৫ জন সেনা মোতায়েনের অনুরোধ জামায়াতের

18

খেলাপি ঋণে জর্জরিত ৫ ইসলামী ব্যাংক একীভূত হচ্ছে, পর্ষদ ভেঙে

19

ঢাকা-১৩ আসনে মাওলানা মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ

20
সর্বশেষ সব খবর