Deleted
প্রকাশ : শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ০১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জামায়াতের কক্সবাজার-২ আসনের প্রার্থী আজাদের মনোনয়ন বাতিল

জামায়াতের কক্সবাজার-২ আসনের প্রার্থী আজাদের মনোনয়ন বাতিল

মামলার তথ্য সংক্রান্ত জটিলতায় কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকালে মনোনয়পত্র যাচাই-বাছাইয়ে পর এ ঘোষণা দেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় তার বিরুদ্ধে ৭২টি মামলার তথ্য দেন হামিদুর রহমান আজাদ। তার মধ্যে ৭০টিতে তিনি খালাস, অব্যাহতি কিংবা প্রত্যাহার হয়েছে। বাকি দুই মামলা চলমান রয়েছে। এরমধ্যে একটি মামলা বিস্ফোরক দব্য আইনে ঢাকার সিএমএম আদালতে দায়ের হয়, যেটি হাইকোর্ট স্থগিত করেছে।

অন্য মামলা আদালত অবমাননার। যা আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দায়ের হওয়া এই মামলা আপিল বিভাগে বিচারাধীন এখন। এই মামলার উপযুক্ত নথিপত্র দেখাতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়পত্র বাতিল হলেও এ সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে।

এ বিষয়ে স্থানীয় জামায়াত নেতারা বলছেন, যথাযথ প্রমাণাদি জমা দিয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে যাবেন দাঁড়িপাল্লার প্রার্থী। এ নিয়ে চিন্তার কিছু নেই।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে এফসিএ মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্

1

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ আঞ্চলিক সম্

2

না ফেরার দেশে কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদ

3

দেশে ২০২৫ সালে সড়কে ঝরেছে ৯১১১ প্রাণ

4

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনকে হুমকি ও ভারতবিরোধী বক্তব্যে বাংলা

5

দিল্লি বিস্ফোরণের পর ভারতজুড়ে সতর্কতা জারি

6

‘ভারতে বিশ্বকাপ খেলতে গেলে ঝুঁকিতে থাকবে বাংলাদেশ দল’

7

বেগম জিয়ার আসনগুলোতে প্রার্থী হচ্ছেন যারা, জানালেন সালাহউদ্দ

8

বেগম জিয়া: এক টুকরো সুখ ও দুঃখের উজ্জ্বল স্মৃতি

9

সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

10

তরুণদের মতামত নিতে ওয়েব অ্যাপ চালু করল বিএনপি

11

সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু নিয়ে আইএসপিআরের বিবৃতি

12

আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া হতাশাজনক : মিকি আর্থার

13

টানা তৃতীয় দিনের মতো ইরানজুড়ে চলছে বিক্ষোভ

14

তাইওয়ানে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

15

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: সালাহউদ্দিন

16

থাইল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২২

17

অভিনয় কেন ছাড়লেন, জানালেন প্রসূন আজাদ

18

ইউনূসের দ্বৈত ভূমিকায় ‘স্বার্থের সংঘাত’ হচ্ছে: সালাহউদ্দিন

19

ন্যায়ভিত্তিক খুলনা নিশ্চিতের আহ্বানে অভিজ্ঞতা বিনিময় সভা অ

20
সর্বশেষ সব খবর