Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি: “মানবতার স্পর্শে বদলে যাক সমাজ চলুন দয়া ও দানের সমাজ গড়ি” – এই মানবিক স্লোগানকে সামনে রেখে বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশন শীতার্ত, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে বাজিতপুর উপজেলার বাহেরবালী গ্রামে শতাধিক শীতার্ত মানুষের হাতে বিনামূল্যে কম্বল তুলে দেওয়া হয়।

বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশনের সভাপতি মাওলানা শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহেরবালী মাদরাসার মোহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল বাতেন, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান আনোয়ার সহ মাইজচর ইউপি সদস্য মো. এরশাদ মিয়া

বক্তারা বলেন, শীতবস্ত্র বিতরণ কেবল সহায়তা নয়, এটি সমাজে মানবিকতা ও দায়িত্ববোধ ছড়িয়ে দেওয়ার একটি দৃষ্টান্ত। তারা আরও জানান, প্রতিষ্ঠার পর থেকেই এই ফাউন্ডেশনটি গ্রামবাসীর কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। মসজিদ-মাদরাসা নির্মাণ, সড়ক সংস্কার, অসহায়দের চিকিৎসা সহায়তা থেকে শুরু করে দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো—প্রতিটি উদ্যোগেই রয়েছে সংগঠনটির আন্তরিকতা।

কম্বল পেয়ে শীতার্ত মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে এবং তারা ফাউন্ডেশনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানবতার আলো ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী চিরুনি অভিযান চালানো

1

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসুন: জেল-থানার সব দায়িত্ব আমরা নে

2

বর্তমান সংবিধানে গণভোট নিয়ে কোনো বিধান নেই: আমীর খসরু

3

কাল থেকে শুরু হচ্ছে চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

4

পারাপারের সময় ফেরি থেকে ৫ যানবাহন নদীতে পড়ে নিহত ৩

5

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

6

হাদিকে হত্যাচেষ্টা: ৩ দিন পেরোলেও ধরা ছোঁয়ার বাইরে প্রধান অভ

7

ফের বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

8

বন্ধুকে হত্যার পর রক্তমাখা কুড়াল নিয়ে থানায় আত্মসমর্পণ

9

ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এ রূপ নিয়েছে গভীর নিম্নচাপ, জানুন অবস্থান

10

জানা গেল রোজার সম্ভাব্য তারিখ

11

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০

12

ধামরাইয়ে ২ কোটি ৬০ লাখ টাকার হেরোইনসহ এক ব্যক্তি আটক

13

বুধবার সংবাদ সম্মেলন করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

14

গণভোটের রায় না মানলে জনগণ প্রত্যাখ্যান করবে: আখতার হোসেন

15

হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি

16

জলঢাকায় গরু চুরি করতে গিয়ে ধাওয়া: জলপাই গাছে উঠেও রক্ষা পেলে

17

আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

18

'মার্চ টু হাইকমিশন' কর্মসূচি শুরু, ভারতীয় প্রক্সি ষড়যন্ত্র

19

সেন্টমার্টিন উপকূল থেকে ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

20
সর্বশেষ সব খবর