Deleted
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রেললাইন খুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রেললাইন খুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ময়মনসিংহের গফরগাঁওয়ে বড় ধরনের নাশকতার শিকার হয়েছে ঢাকাগামী আন্তঃনগর ‘অগ্নিবীণা এক্সপ্রেস’। 

সোমবার ভোর ৫টা ২০ মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশনের আউটার পয়েন্টের উত্তরে প্রায় ১ কিলোমিটার দূরে ট্রেনটির ইঞ্জিনসহ দুটি বগি (ট ও ঠ বগি) লাইনচ্যুত হয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্টেশনের আউটার পয়েন্ট থেকে প্রায় ১০০ গজ দূরে দুর্বৃত্তরা রেললাইনের পাতের সংযোগস্থল খুলে ফেলে এবং একপাশের প্রায় ২০ ফুট লম্বা অংশ মূল লাইন থেকে বিচ্ছিন্ন করে ৫ ফুট দূরে সরিয়ে রাখে। 

ভোর ৫টা ২০ মিনিটের দিকে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি যখন গফরগাঁও স্টেশন এলাকায় প্রবেশ করতে যায়, তখন বিচ্ছিন্ন লাইনে গিয়ে ট্রেনের ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

সরেজমিন দেখা গেছে, ট্রেনের চাকাগুলো রেললাইন থেকে ছিটকে পাথরের ওপর উঠে গেছে। লাইনের একটি বড় অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় পাশে পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন এবং ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে নিচে নেমে আসেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে অন্ধকার থাকায় চালক লাইনের কাটা অংশটি সময়মতো দেখতে পাননি, তবে ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন সমকালকে জানান, রেলওয়ে কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রেল লাইন মেরামতের কাজ শুরু হয়েছে। রাজনৈতিক সংকট চলাকালীন নাশকতার উদ্দেশ্যেই লাইনের পাত কেটে এই ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, এই দুর্ঘটনার ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ট্রেনটি সরিয়ে দ্রুত লাইন মেরামত করে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির নির্বাচনি প্রচারণায় ময়লা পানি নিক্ষেপ

1

আনুষ্ঠানিক অভিযোগ দাখিল কাদের-আরাফাতসহ ৭ নেতার বিরুদ্ধে

2

পশুখাদ্যের দাম বৃদ্ধিতে খামারিরা ক্ষতিগ্রস্ত: ফরিদা আখতার

3

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ হোটেল কর্মচারীর বিরুদ্ধ

4

‘আল্লাহ যেন বেগম জিয়াকে হাসিনার ফাঁসি দেখার সৌভাগ্য দেন’

5

নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, আগের মতো পাতানো নির্বাচন হবে

6

২০০ টাকা মুচলেকায় জামিন পেলেন হিরো আলম

7

বন্ধ হচ্ছে তিন ধরনের মোবাইল ফোন

8

একসঙ্গে নির্বাচন ও গণভোট করলে খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

9

ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারের দোসরদের প্রতিহত ক

10

এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি: মির্জা ফখরুল

11

ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা বেড়েছে দেশে

12

রাষ্ট্র পরিচালনায় সিদ্ধান্ত কার?

13

নারী হয়রানি নিয়ে সোচ্চার 'মহারানি' খ্যাত হুমা কুরেশি

14

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব

15

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের রিট খারিজ করলেন হাইকো

16

শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা করল রাশিয়া, নিহত ৮

17

হাসিনা-কামালের সাজা বাড়াতে যে আট গ্রাউন্ডে আপিল করলো প্রসিকি

18

একনেকে অনুমোদন হলো ৪৬ হাজার ৪২০ কোটি টাকায় ২২ প্রকল্প

19

৮০টি পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ইসির আমন্ত্রণ

20
সর্বশেষ সব খবর