Deleted
প্রকাশ : রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনায় তিন শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা

ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনায় তিন শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা

সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর ধানমন্ডি মডেল থানায় একটি মামলা হয়েছে। মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ববিবার (২১ ডিসেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

তিনি জানান, শনিবার রাতে ধানমন্ডি থানায় এই মামলা দায়ের করা হয়। ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে মামলাটি করেন।

ছায়ানট কর্তৃপক্ষ জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ১৮ ডিসেম্বর রাতে রাতে একদল দুর্বৃত্ত ধানমন্ডির ছায়ানট ভবনে প্রবেশ করে। 

এ সময় তারা সিসিটিভি ক্যামেরা, আসবাবপত্র, তবলা, হারমোনিয়াম, বেহালা এবং বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। তবে এতে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিরূপণ করা সম্ভব হয়নি।

ঘটনার পরদিন ছায়ানট পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। তিনি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ডেইলি স্টার, প্রথম আলো ও ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশে লন্ডন ছাড়বেন তারেক রহমান

1

বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

2

কংগ্রেস নেতা রাহুল ও মা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা

3

অভিবাসন চিরতরে বন্ধ করতে যাচ্ছেন ট্রাম্প

4

জাতীয় লজিস্টিকস নীতি অনুমোদন, বাড়বে বিনিয়োগ ও রপ্তানি

5

‘নির্বাচনি যুদ্ধে’ নেতাকর্মীদের একযোগে মাঠে নামার আহ্বান তা

6

'প্রধান উপদেষ্টা ড. ইউনূস 'জুলাই সনদ' লঙ্ঘন করেছেন'

7

টঙ্গীতে জোড় ইজতেমায় মৃত্যু বেড়ে ৫

8

আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

9

জকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জবি ইউটিএলের

10

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

11

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন প্রেস সচিব

12

মুক্তিযুদ্ধ নিয়ে লেখা কল্পকাহিনির ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা:

13

বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ডা. জাহিদ

14

ভারতকে ১৯১ রানে উড়িয়ে যুব এশিয়া কাপে পাকিস্তানের ঐতিহাসিক শি

15

দাবি আদায়ে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি

16

‘খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন প্রভাবশালী ব্যক্তিত্বকে হারা

17

হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের নবান্ন উৎসব

18

ধর্ষণ মামলায় বগুড়ায় নারী ব্যবসায়ীর দালাল গ্রেপ্তার

19

মুক্তি পেল রোমান্টিক থ্রিলার নাটক ‘পানকৌড়ি মেয়ে’

20
সর্বশেষ সব খবর