Deleted
প্রকাশ : শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আ.লীগের ‘হত্যাযজ্ঞ ও দুর্নীতি’ ভুলে গেলে চলবে না: সালাহউদ্দিন

আ.লীগের ‘হত্যাযজ্ঞ ও দুর্নীতি’ ভুলে গেলে চলবে না: সালাহউদ্দিন

নির্বাচনে আওয়ামী লীগের ভোট আদায়ের আশায় একটি রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে কোনো কথা বলছে না—এমন অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির ষষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, একাত্তরের চেতনা নিয়ে যারা রাজনৈতিকভাবে সুবিধা নিতে চেয়েছেন, তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন।

একাত্তরকে দলীয়ভাবে ব্যবহার করা উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগের ‘হত্যাযজ্ঞ ও দুর্নীতির ইতিহাস’ জাতিকে ভুলে গেলে চলবে না বলেও সতর্ক করেন সালাহউদ্দিন।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবেগ নয়—সুষ্ঠু ও সুপরিকল্পিতভাবে এগোতে চায় বিএনপি। তার দাবি, ২০২৪ সালের অভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনের ফল নয়; বরং সাড়ে ১৫ বছরের সম্মিলিত প্রচেষ্টার পরিণতি।  

এ সময় তফসিল ঘোষণা নিয়ে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনী তফসিল ঘোষণা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকলেও শেষ পর্যন্ত সবাই তা স্বাগত জানাতে বাধ্য হয়েছে।

বিএনপির ৩১ দফাকে জাতির ‘মুক্তির সনদের নির্যাস’ হিসেবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, যুগপৎ আন্দোলনের সহযোগীদের সঙ্গে প্রণীত এই ৩১ দফা এখন বাংলাদেশের ‘মহাকাব্যে’ রূপ নিয়েছে।

তার অভিযোগ, অনেকেই অতীতের গণতান্ত্রিক সংগ্রাম ভুলে যাচ্ছে। আওয়ামী লীগের ভোটের আশায় একটি দল তাদের অতীত বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে মুখ খুলছে না। তিনি বলেন, রক্তস্নাত ইতিহাস, দুর্নীতি এবং অতীতে ‘হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা’র ঘটনাগুলো যেন জাতি ভুলে না যায়। 

তিনি আরও বলেন, শ্বেতপত্রে উল্লেখিত ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা পাচারের তথ্য প্রমাণ করে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে এবং দেশের ‘কবর রচনা’ করেছে।

সালাহউদ্দিন আরও বলেন, যাদের ইতিহাস সবসময় বাংলাদেশের স্বার্থবিরোধী—১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের ভূমিকার কথাও সামনে আনতে হবে। তার দাবি, দেশের মানুষ এখন সচেতন; তাদের কাছে ‘ধর্মের বড়ি’ বিক্রি করা আর সম্ভব নয়।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

1

৪৫তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশ

2

গুজব ঠেকাতে বিশেষ সাইবার সেলের যাত্রা শুরু

3

‘আমার জীবনডা শেষ করলা’ বলে মাকে জড়িয়ে ধরে কাঁদলেন রিপন

4

আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

5

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন, রাষ্ট্রীয় মর্যাদায়

6

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির বিতর্কিত মনোনয়ন বাতিলের দাবিতে মানব

7

জনগণ দায়িত্ব দিলে ফের দুর্নীতির বিরুদ্ধে লড়বে বিএনপি: তার

8

সিনহা হত্যায় প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

9

ফিরছেন কামিন্স , ব্রিসবেনে থাকছেন না হ্যাজেলউড

10

অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন লিটন দাস ?

11

টালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করুন: মির্জা ফ

12

কোটালীপাড়া থানায় দুর্বৃত্তদের ককটেল হামলা, আহত ৩ পুলিশ

13

জয়পুরহাটে নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা

14

মনোনয়ন বাতিল হলেও সুযোগ আছে: আপিলের সময় ৯ জানুয়ারি পর্যন্ত,

15

প্রাথমিক প্রার্থী তালিকা দেয়া হয়েছে, চূড়ান্ত তালিকা নয়: ফখরু

16

পাটকেলঘাটায় কোটি টাকার সরকারি জমি দখলের অভিযোগ বাপ্পি সাধুর

17

খালেদা জিয়ার জানাজায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

18

তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শ

19

চলছে হরিণের ফাঁদ থেকে উদ্ধার বাঘটির চিকিৎসা

20
সর্বশেষ সব খবর