Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১০:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নোয়াখালী এক্সপ্রেসের কোচ সুজন

নোয়াখালী এক্সপ্রেসের কোচ সুজন

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যুক্ত হলো নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী। দলটি খেলবে ‘নোয়াখালী এক্সপ্রেস’ নামে। প্রথমবার বিপিএলে অংশ নিতে যাওয়ায় নোয়াখালীর ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। নতুন ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা, ম্যানেজমেন্ট এবং কোচ নিয়ে চলছিল ব্যাপক জল্পনা।

এ অবস্থায় বুধবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে একটি খবর—নোয়াখালী এক্সপ্রেসের কোচ হচ্ছেন খালেদ মাহমুদ সুজন। ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত অভিজ্ঞ ও সফল এই কোচ এর আগেও বিপিএলে ঢাকাকে চ্যাম্পিয়ন করেছেন এবং একাধিকবার দলকে ফাইনালে তুলেছেন। সাম্প্রতিক প্রিমিয়ার লিগেও তার কোচিংয়ে গুলশান ক্রিকেট ক্লাব একঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে প্রত্যাশার বাইরে গিয়ে সুপার লিগে পঞ্চম স্থানে লিগ শেষ করে।

গত আসরে ঢাকার কোচ হিসেবে সুজন খুব বেশি সাফল্য না পাওয়ায় এবারে তিনি কোন দলের দায়িত্ব নেবেন—এ নিয়ে ছিল ব্যাপক জল্পনা। এমন সময়ই ছড়িয়ে পড়ে নোয়াখালীর নতুন ফ্র্যাঞ্চাইজির কোচ হচ্ছেন তিনি।

যদিও এ বিষয়ে শুরুতে সুজন কিংবা নোয়াখালী কর্তৃপক্ষ কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে বর্তমানে ব্যক্তিগত কাজে দেশের বাইরে থাকা খালেদ মাহমুদ সুজন দেশে ফিরেই বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি নিশ্চিত করেছেন—হ্যাঁ, তিনি এবারের বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের কোচের দায়িত্ব নিচ্ছেন।

সুজন বলেন, “আমি এখন খুব একটা ব্যস্ত না। তাই নোয়াখালী এক্সপ্রেসের প্রস্তাব গ্রহণে কোনো বাধা ছিল না। ফ্রি থাকায় নোয়াখালীর কোচিংয়ের দায়িত্ব নিতে রাজি হয়েছি।”

তিনি আরও জানান, “নোয়াখালী এক্সপ্রেসের কর্মকর্তাদের সঙ্গে সব আলোচনা চূড়ান্ত হয়েছে। আমিও সিদ্ধান্ত নিয়েছি—এবারের বিপিএলে নোয়াখালীর কোচিংয়ের দায়িত্ব পালন করব।”

উল্লেখ্য, তিনি বর্তমানে রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির প্রধান কোচ হিসেবে কাজ করেন এবং জাতীয় দলের সঙ্গে যুক্ত না থাকায় বিপিএলে কোচিং করানোর জন্য তার হাতে প্রয়োজনীয় সময়ও রয়েছে।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুইবারের এমপি ও মুক্তিযোদ্ধা যোগ দিলেন জামায়াতে

1

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার নির্দেশদাতা শীর্ষ সন্ত

2

টাকা আত্মসাতের অভিযোগে মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়া

3

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দশম

4

হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া নিয়ে যা জানালেন শিশির

5

হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমান

6

ভারতে বিশ্বকাপের দল পাঠাবে না বিসিবি, ভেন্যু বদলের দাবি

7

নববর্ষের শুভেচ্ছা বিনিময় করলেন শি জিনপিং-পুতিন

8

ঢাকা-১৩ আসনের প্রার্থী হচ্ছেন মাওলানা মামুনুল হক

9

সৈয়দা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

10

জকসুর ২৬ কেন্দ্রের ফল ঘোষণা, শীর্ষ তিন পদে এগিয়ে শিবির

11

ইসির শুনানি: আজ প্রথমার্ধে ২৭ আপিল মঞ্জুর, নামঞ্জুর ৫টি

12

পেছানো হচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

13

জুলাই গণহত্যা: হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

14

অবাধ নির্বাচনে পুলিশের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ: স্বরাষ্

15

বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার করল রবিন ডাকাত

16

রাতভর বৃষ্টিতে ভেঙে পড়েছে কালভার্টট, জনদূর্ভোগ

17

বরিশাল-৫: ‘মানবতার ফেরিওয়ালা’ ডা. মনীষা চক্রবর্তীতে কাঁপছে হ

18

বেগম জিয়ার শারিরীক অবস্থার সামান্য উন্নতি

19

নতুন বছর মহান রবের কল্যাণের বাহন হোক: জামায়াত আমির

20
সর্বশেষ সব খবর