Deleted
প্রকাশ : সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০২:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা প্রতিনিধি: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কায় সেলিম উদ্দিন (২০) ও তানজিল আহমেদ (২১) নামে দুই বন্ধু নিহত হয়েছেন।

সোমবার দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সেলিম একই উপজেলার লোকনাথপুর গ্রামের এনামুল হকের ছেলে এবং তানজিল একই গ্রামের তারিকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর গণমাধ্যমকে জানান, ঘটনার সময় সেলিম উদ্দিন ও তানজিল আহমেদ মোটরসাইকেল নিয়ে উপজেলার সুবলপুর গ্রামে আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে মোটরসাইকেলটির চালক সেলিম উদ্দিন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তার পাশে থাকা গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সেলিম উদ্দিন নিহত হন। গুরুতর আহত হন তানজিল। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তানজিল আহমেদেরও মৃত্যু হয়।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত না চাইলে আমরা শেখ হাসিনাকে থামাতে পারবো না: পররাষ্ট্র উ

1

গণভোটে একমত হতে দলগুলোকে এক সপ্তাহ সময় দিল উপদেষ্টা পরিষদ

2

টাঙ্গাইল এখন 'মিছিলের শহর', মনোনয়ন ঘিরে সরব বিএনপি

3

পদত্যাগ করলেন দুই ছাত্র উপদেষ্টা

4

আপনি তো জাসদ করতেন: জামায়াত আমিরকে ফজলুর রহমান

5

বিপিএল নিলামে কত টাকা বাকি কোন দলের ?

6

ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ৫ ভুয়া ডিবি আটক

7

ল্যাবের রিপোর্ট নয়, এবার সেলফি দেখেই রোগ ধরবে এআই: জেনে নিন

8

বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

9

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদী হাসানের জামিন মঞ

10

হাদিকে হত্যাচেষ্টা, হামলাকারীরা ভারত চলে গেছে: জুলকারনাইন সা

11

নভেম্বরের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

12

ভূমিকম্পে ৪৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সচিবালয়ের নতুন ভবনে ফ

13

খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্টের যত্ন নেয় যে মসলা

14

গণভোটে ‘হ্যাঁ’ বলবে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দল

15

ইরান জুড়ে বিক্ষোভে নিহত ৬৪৮: মানবাধিকার সংগঠন

16

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দেশের সব মসজিদে দোয়ার আহ্বান সর

17

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

18

পোস্টারের আড়ালে কিশোরগঞ্জের বড়পুল মোড়

19

জামালপুরে নারী নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড

20
সর্বশেষ সব খবর