Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে এফসিএ মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে এফসিএ মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে এফসিএ মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় এক হাজার ইমাম ও মুয়াজ্জিনদের অংশগ্রহণে “সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মসজিদভিত্তিক শিক্ষার ভূমিকা” শীর্ষক এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মসজিদ কেবল নামাজের স্থান নয়, বরং সমাজ গঠনের কেন্দ্রবিন্দু। একজন মুসলমানের সামাজিক, পারিবারিক, রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ স. এর আদর্শ এবং সাহাবায়ে কেরামের জীবনই সর্বোত্তম দৃষ্টান্ত। বক্তারা মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করার মাধ্যমে সমাজে ন্যায়, সততা ও মানবিকতার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

সভায় স্থানীয় ওলামায়ে কেরাম দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। দূরদূরান্ত থেকে আগত আলেমগণ কোরআন ও সুন্নাহর আলোকে সমাজকে মাদক, নারী নির্যাতন, যৌতুক ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড থেকে মুক্ত রাখার উপায় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষক জনাব মো. মাহমুদ হোসেন (FCA) বলেন, “আমরা চাই মসজিদভিত্তিক শিক্ষার মাধ্যমে সমাজে নৈতিকতা, সততা ও ন্যায়বোধ প্রতিষ্ঠিত হোক। আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য।” তিনি আগত সকল আলেম, ইমাম, মুয়াজ্জিন ও অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ধর্মীয় ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোবহানবাগ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ওয়ালি উল্লাহ সাহেব, এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুফতি মুহিব্বুল্লাহিল বাকী। তাদের হৃদয়গ্রাহী আলোচনায় উপস্থিত শ্রোতারা অনুপ্রাণিত হন।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেউ চাইলে ফান্ডিংয়ের টাকা ফেরত দেবেন তাসনিম জারা

1

ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন জোবাইদা রহমান

2

রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ইরানি নির্মাতার কারাদণ্ড

3

গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, গাড়িতে আগুন

4

প্লট জালিয়াতির মামলায় হাসিনা রেহানা ও টিউলিপের বিরুদ্ধে রায়

5

নোয়াখালী-৫: জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন মা

6

জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব: আসিফ নজরুল

7

জাতীয় নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়াল ইসি

8

কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, পৌর নেতা গ্

9

বিপিএল শুরুর আগেই চট্টগ্রামের দায়িত্ব ছাড়লেন বাশার

10

বছরের প্রথম দিনেই শতভাগ বই পেলো প্রাথমিকের শিক্ষার্থীরা

11

অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামে ভারতের ভিসা আবেদন স্থগিত

12

গুম-নির্যাতনের মামলায় ট্রাইব্যুনালে আনা হয়েছে ১৩ সেনা কর্মকর

13

‘ধর্মের নামে রাজনীতি করে ভোটের বৈতরণী পার হতে চায় একটি দল’

14

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার জানাজা সম্প

15

শিশু সাজিদকে জীবিত উদ্ধার, চলছে চিকিৎসা

16

আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: তারেক

17

সুদানে ব্যস্ত বাজারে ড্রোন হামলায় নিহত ১০

18

জকসুর ২৬ কেন্দ্রের ফল ঘোষণা, শীর্ষ তিন পদে এগিয়ে শিবির

19

কুড়িগ্রামে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

20
সর্বশেষ সব খবর