Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্লাস্টিক বোতলের বিনিময়ে মিলছে গাছ: পঞ্চগড়ে বিডি ক্লিনের ব্যতিক্রমী উদ্যোগ

প্লাস্টিক বোতলের বিনিময়ে মিলছে গাছ: পঞ্চগড়ে বিডি ক্লিনের ব্যতিক্রমী উদ্যোগ

প্লাস্টিক বোতলের বিনিময়ে মিলছে গাছ: পঞ্চগড়ে বিডি ক্লিনের ব্যতিক্রমী উদ্যোগ


​"প্লাস্টিক বোতল দিন, পরিবেশ বন্ধু গাছ নিন"—এমনই এক ভিন্নধর্মী ও পরিবেশবান্ধব স্লোগান নিয়ে পঞ্চগড়ে মহান বিজয় মেলায় নজর কেড়েছে বিডি ক্লিন-পঞ্চগড়। প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা গড়তেই তাদের এই আয়োজন।

​১৬ ডিসেম্বর (মঙ্গলবার), মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে সরকারি অডিটোরিয়াম প্রাঙ্গণে ৩ দিনব্যাপী ‘বিজয় মেলা-২০২৫’-এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব কাজী সায়েমুজ্জামান।

​উদ্বোধন শেষে জেলা প্রশাসক পরিবেশ অধিদপ্তর ও বিডি ক্লিন-পঞ্চগড় তত্ত্বাবধানে পরিচালিত ২০ নম্বর স্টলটি পরিদর্শন করেন। সেখানে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে দর্শনার্থীদের হাতে বিভিন্ন ফলজ ও বনজ চারা তুলে দেওয়া হচ্ছে। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব ইউসুফ আলী উপস্থিত ছিলেন।  

​বিডি ক্লিন-পঞ্চগড় জানায়, প্লাস্টিক দূষণ বর্তমান সময়ের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। লাগামহীন ব্যবহারের ফলে এই দূষণ মানব অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। নদী, খাল-বিল ও জলাশয় প্লাস্টিক বর্জ্যে ভরে যাওয়ায় ভূগর্ভস্থ পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং কৃষিজমি হারাচ্ছে উর্বরতা।

​সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, মাইক্রোপ্লাস্টিক এখন খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মানুষ ও প্রাণীর দেহে প্রবেশ করছে। এমনকি মানুষের রক্তেও এর অস্তিত্ব মিলছে। এই ভয়াবহতা থেকে প্রকৃতিকে রক্ষা করতেই ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ করে তার বিনিময়ে গাছ বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

​মেলার এই স্টলটি দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই বাড়ি থেকে কুড়িয়ে আনা প্লাস্টিক বোতল নিয়ে মেলায় আসছেন এবং বিনিময়ে একটি করে চারা গাছ সংগ্রহ করছেন।


​মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন ও গণভোট একসঙ্গে করার বৈধতা নিয়ে রিট

1

ভূমিকম্পে ঢাকায় ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

2

‘স্যার, আমি কি দেখা করতে পারি’—মোদির সাক্ষাৎ ও অ্যাপাচি হেলি

3

দেশ রক্ষায় তারেক রহমানের স্পষ্ট বার্তা!

4

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনায় অগ্রগতি

5

বাড়ল এলপি গ্যাসের দাম, সন্ধ্যা থেকে কার্যকর

6

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

7

অবশেষে প্রাণঘাতী সংঘাতের অবসান, যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্ব

8

আসন ভাগাভাগিতে এখনো জামায়াত-চরমোনাই দ্বন্দ্বে হয়নি সমঝোতা

9

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ ; ভারমুক্ত’ হতে পারেন তা

10

শাহজালালে অগ্নিকাণ্ড: দেশের অর্থনীতিতে যে প্রভাব ফেলতে পারে

11

আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

12

সিসিইউতে খালেদা জিয়া

13

পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্

14

নির্বাচন ও গণভোট: সাত দিন মাঠে থাকবে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিন

15

ঢাবির কেন্দ্রীয় মাঠে নারী শিক্ষার্থীদের প্রবেশে বাধা

16

নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের জ

17

হাদির ওপর হামলাকারীর দুই আইনজীবীই বিএনপিপন্থি : দ্য ডিসেন্ট

18

আগামীকাল লন্ডনে তারেক রহমানের বিদায় সংবর্ধনা ও জনসভা

19

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, তারেক রহমানের শোক প্রকা

20
সর্বশেষ সব খবর