Deleted
প্রকাশ : রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আজ ৮ বিভাগে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি

আজ ৮ বিভাগে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি

শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ আজ রবিবার (২৮ ডিসেম্বর) দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে।

সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের শনিবার (২৭ ডিসেম্বর) রাতে শাহবাগে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেন। 

তিনি জানান, রবিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অবরোধ চলবে। তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, যারা আজ এখানে এসেছেন, তারা যেন আগামীকালও ঠিক ১১টায় শাহবাগে উপস্থিত হন এবং ইনসাফের এই লড়াই অব্যাহত রাখেন। তিনি সতর্ক করেন, কোন প্ররোচনায় বা কারো চাপের মধ্যে এই অবরোধ তুলে নেওয়া যাবে না।

জাবের দাবি করেন, এই অবরোধ শুধু হাদি হত্যার বিচারের জন্য নয়, বরং এটি বাংলাদেশের ভারতীয় প্রভাব থেকে মুক্তির দাবিতে অনুষ্ঠিত হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাদি হত্যার বিচারের বিষয়ে কোন দৃশ্যমান পদক্ষেপ না নেন, তবে তিনি তাকে মানবেন না। তিনি আরও বলেন, ইনসাফের লড়াইয়ে তারা কোনো ধরনের আপোস করবেন না।

বক্তব্যে তিনি কিছু গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেন এবং বলেন, কিছু মিডিয়া ভুল তথ্য প্রচার করছে, যেমন তারা দাবি করছে ইনকিলাব মঞ্চ ‘যমুনা ভবন ঘেরাও’ করার পরিকল্পনা করছে, যা সন্ত্রাসী কার্যক্রম হিসেবে দেখানো হচ্ছে। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের অফিসিয়াল পেজ থেকে ঘোষণা না আসা পর্যন্ত কোনও মিডিয়ার খবরের ওপর ভরসা করা যাবে না।

এদিকে গতকাল রাত ১১টার দিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শাহবাগে আসেন। সেখানে উপদেষ্টা আন্দোলনরত জনতার উদ্দেশে ওসমান হাদি হত্যাকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন। 

৭ জানুয়ারির মধ্যে ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযোগপত্র দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্ন করার কথাও অঙ্গীকার করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ

1

তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

2

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

3

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা

4

৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্

5

'আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, এ জন্যই গণভোট '

6

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশাল দক্ষিণ জেলা বিএনপির দোয়া

7

আমার আশঙ্কা, তিনি ইতোমধ্যেই মারা গিয়েছেন: সু চির ছেলে

8

লক্ষ্মীপুরে ৫ আগ্নেয়াস্ত্রসহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার দুই

9

প্রেমের প্রস্তাবে অস্বীকৃতির জন্য বনশ্রীর সেই স্কুলছাত্রী খু

10

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ

11

ড্রোন ওড়ানো নিষিদ্ধ হলো বিমানবন্দর ও আশপাশের এলাকায়

12

বিএনপির সঙ্গে জমিয়তের সখ্যতা: ‘পরগাছা’ রাজনীতির অভিযোগ চরমোন

13

গণভোটে ‌‘হ্যাঁ’ ভোট যেসব বিষয়ে সমর্থন করবে

14

সিসিইউতে খালেদা জিয়া

15

ইশতেহার তৈরিতে অনলাইনে মতামত নেবে জামায়াত

16

ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি, ‘বাউলিয়ানার নামে ভণ্ডামী ছাড়ু

17

উপকূলের শীতার্ত মানুষের গায়ে উষ্ণতার ছোঁয়া

18

শততম টেষ্ট খেলতে নেমে ৯৯ রানে অপরাজিত মুশফিক

19

বোটানিক্যাল গার্ডেনে চালু হলো ‘খালি পায়ে হাঁটার পথ’

20
সর্বশেষ সব খবর