Deleted
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০১:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা

জয়পুরহাটে নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা

মোঃ রাব্বিউল হাসান রানা, কালাই উপজেলা প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জানুয়ারি বুধবার সকাল ১১টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিসার ফেরদৌস আলম এর সভাপতিত্বে উদ্বুদ্ধকরণমূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান এবং কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সহ অন্যান্যরা।

কর্মশালায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং সফল গণভোট বাস্তবায়নে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। গণভোট–২০২৬ এর লক্ষ্য ও গুরুত্ব জনগণের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্বুদ্ধকরণকারীরা মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। প্রশিক্ষণে ভোটদানের সঠিক পদ্ধতি, গণভোটের উদ্দেশ্য, নির্বাচনকালীন আচরণবিধি, ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সাধারণ জনগণকে ভোটকেন্দ্রে উপস্থিত করতে করণীয় বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে হামলায় ছয় সেনা নিহত, আফগানিস্তানের সঙ্গে বাড়ছে উত

1

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ বাংলাদেশির মৃত্যু

2

হাসিনা ও কামালকে ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার: আ

3

৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে মাম

4

মালয়েশিয়ায় শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিশেষ দোয়

5

উপদেষ্টার ভাইয়ের বিরুদ্ধে চাকরিচ্যুতি ও ‘সমকামী’ অপপ্রচারের

6

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, ‘না’ বললেন মাহফুজ আলম

7

রাজনীতিতে আসার আগেই স্বামী হারান খালেদা জিয়া: দুই হাজার টাকা

8

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

9

নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের জ

10

আপনিও কি ভুমিকম্পের ট্রম্যায় ভুগছেন !

11

৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

12

তারেক রহমানের জন্মদিনে কেক কাটা নিষেধ, গরিবদের অর্থ দানের নি

13

চুক্তি লঙ্ঘন করে এবার লেবাননে হামলা করল ইসরাইল, নিহত ২

14

বর্তমানে খুব ভালো লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে: শফিকুল আলম

15

লন্ডনে শাহরুখ-কাজলের ভাস্কর্য নিয়ে তোলপাড়

16

তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

17

এশিয়ান টাউনস্কেপ পুরস্কার উঠলো রাজউকের হাতে

18

অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন লিটন দাস ?

19

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন, রাষ্ট্রীয় মর্যাদায়

20
সর্বশেষ সব খবর