Deleted
প্রকাশ : রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সীমান্তে আরাকান আর্মির দাপট, ৯ মাস ধরে অচল টেকনাফ স্থলবন্দর

সীমান্তে আরাকান আর্মির দাপট, ৯ মাস ধরে অচল টেকনাফ স্থলবন্দর

মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের প্রভাবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্যের অন্যতম কেন্দ্র টেকনাফ স্থলবন্দর ৯ মাস ধরে কার্যত অচল। 

নাফ নদের মিয়ানমার অংশে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) রয়েছে বড় দাপট। এ কারণে বাণিজ্য বন্ধ থাকায় ৪০০ থেকে ৫০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। বন্দরের সরাসরি ক্ষতি দাঁড়িয়েছে প্রায় তিন কোটি টাকা। কর্মহীন হয়ে পড়েছে ১০ হাজার মানুষ। 

সীমান্তসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় দেড় বছর ধরে চলমান যুদ্ধে মিয়ানমারের রাখাইন রাজ্যের প্রায় ২৭০ কিলোমিটার সীমান্ত এলাকা বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এর ফলে নাফ নদের মিয়ানমার অংশে নৌযান চলাচল নিয়ন্ত্রণ করছে গোষ্ঠীটি। 

কমিশন না পাওয়াকে কেন্দ্র করে আরাকান আর্মির বাধার মুখে মিয়ানমারের জান্তা সরকার সীমান্ত বাণিজ্য কার্যত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এতে ক্ষতির মুখে পড়েছেন শতাধিক আমদানি-রপ্তানিকারকও।  

টেকনাফ স্থলবন্দর কাস্টমস ও ব্যবসায়ীদের তথ্যমতে, সর্বশেষ গত ১২ এপ্রিল আরাকান আর্মি নিয়ন্ত্রিত মংডু এলাকা থেকে দুটি কাঠের বোট বন্দরে আসে। এর আগে ১৬ জানুয়ারি ইয়াংগুন থেকে টেকনাফে আসার পথে পণ্যবাহী তিনটি বোট তল্লাশির অজুহাতে আটকে দেয় আরাকান আর্মি।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদুরোর পাশে থাকবে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার

1

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরোকে আটক আন্তর্জাতিক আইন লঙ্ঘন:

2

ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতার দখলবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

3

ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে অগ্নিসংযোগের নিন্দা ফখরুলে

4

ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি করার আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ

5

গাজীপুরের চারটি আসনে বিএনপির প্রার্থী হলেন যারা

6

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্লুটোনিয়াম চুক্তি চূড়ান্তভাবে বাতিল ক

7

ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব গ্রহণ

8

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান

9

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

10

কক্সবাজারে খেলার সময় ৪ শিশুকে অপহরণ

11

নির্বাচন-গণভোটে জনসচেতনতা কার্যক্রম সমন্বয় করবেন আলী রীয়াজ

12

পহেলা অগ্রহায়ণকে ‘নববর্ষ’ হিসেবে পালনের ঘোষণা ডাকসুর

13

নির্বাচনে পুলিশ চাইল ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, ডিসিদের চাই হেলি

14

জোটের প্রার্থীর বিরুদ্ধে লড়বেন রুমিন ফারহানা: ব্রাহ্মণবাড়িয়া

15

হাদিকে হত্যাচেষ্টার নেপথ্যে যুবলীগ নেতা সম্রাট?

16

ভোটের প্রচারে ২২ জানুয়ারি মাঠে নামছেন তারেক রহমান

17

সিদ্ধান্ত পরিবর্তন, কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিক শ

18

১৩ বছর পর আগামী জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি ফ্লাইট

19

ফ্রান্সের কাছে ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণে সহায়তা চান তৈয়্যব

20
সর্বশেষ সব খবর