Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা ফিরবেন, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু: সাবেক বিএনপি নেতা ফয়জুল

শেখ হাসিনা ফিরবেন, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু: সাবেক বিএনপি নেতা ফয়জুল

আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছেন কিশোরগঞ্জের সাবেক প্রতিমন্ত্রীপুত্র এবং কিছুদিন আগে বিএনপি থেকে পদত্যাগ করা সাবেক নেতা অ্যাডভোকেট আবু আহমেদ ফয়জুল করিম মুবিন।

তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনো দেশের ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ করে বলেছেন, ‘শেখ হাসিনা এদেশে আসবেন কিংবা চলে এসেছেন।’

বুধবার (২২ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি এসব কথা বলেছেন।
ফেসবুক লাইভে ফয়জুল করিম মুবিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য কিছুদিন আগে শোনা গেছে। উনি বলেছেন, দেশে আসবেন। তাহলে দেশ ও দেশের বাইরে থাকা প্রতিটি বাঙালি ও বাংলাদেশি আপনারা অবশ্যই বিশ্বাস করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে আসবেন কিংবা চলে এসেছেন। আমি পাগলের প্রলাপ বকতে পারি, এটা স্বাভাবিক। কিন্তু মুজিব কন্যা শেখ হাসিনা পাগলের প্রলাপ বকার মতো মহিলা না। এটা বাঙালি এবং বাংলাদেশি সকলেই জানেন। তাই প্রত্যেককে অনুরোধ করবো চিন্তা-চেতনা ও দেশপ্রেমের ভিত্তিতে মন্তব্য করবেন। কে জানে আজকের এই বক্তব্য কাল আপনার ভবিষ্যৎ নির্ণয় করবে। তাই আসুন প্রতিহিংসা দূর করে দেশ ও সমাজ গঠনে একে অপরের পাশে থাকি।’
ফয়জুল করিম মুবিন আরও বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি ব্যতীত এদেশে কোনো নির্বাচন হয়নি, ইতিপূর্বেও না। এবং যখনই হয়েছে তখনই কেউই এদেশের মসনদে থাকতে পারেনি। এবং সবাইকে অনুরোধ করবো, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মী এবং সমর্থকবৃন্দ, যারা বসে আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন, তখন আপনি ভোকাল হবেন, না। এ ধরনের কোনো ঘটনা ঘটতে চলছে না। যে বা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, দেশের পক্ষের শক্তি, ধর্মনিরপেক্ষতার সাথে আছেন, তারা আজই কথা বলবেন।’
এরপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য শেষ করেন সাবেক এই বিএনপি নেতা।
অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন দীর্ঘদিন কিশোরগঞ্জ জেলা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব, কিশোরগঞ্জ পৌর বিএনপির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার বাবা মরহুম ফজলুল করিম ছিলেন কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও তৎকালীন সরকারের প্রতিমন্ত্রী (১৯৭৮-১৯৮২ মেয়াদে)।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার আওয়ামী লীগে সমর্থনকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন, এটি বিএনপির জন্য বড় ধাক্কা, অন্যদিকে আওয়ামী লীগের স্থানীয় নেতারা মনে করছেন, তার মতো অভিজ্ঞ রাজনীতিবিদের যুক্ত হওয়ায় সংগঠন আরও শক্ত হবে।

এদিকে তার এ ঘোষণার পর স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন।
কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক গণমাধ্যমকে বলেন, ‘যেহেতু তিনি সাবেক মন্ত্রী সন্তান ও জন্মসূত্রে বিএনপি করেন তাই আমরা একটু সময় নিচ্ছি। অনেক সময় মানুষের শারীরিক ও মানসিক সমস্যা থাকতে পারে। আমরা তাকে পর্যবেক্ষণ করছি। কিছুদিন পরে তাকে ডেকে এনে জিজ্ঞাসা করবো। সমস্যা এমন মনে হলে তাকে বহিষ্কার করা হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতকড়া পরিয়ে নিউ ইয়র্কের আদালতে নেওয়া হলো মাদুরোকে

1

আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামল, লুটপাটের মাশুল গুনছে ব্যাংক খ

2

৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন পাস হবে: আইন উপদেষ্টা

3

জনগণ দায়িত্ব দিলে ফের দুর্নীতির বিরুদ্ধে লড়বে বিএনপি: তার

4

হাজারো নেতাকর্মীদের স্লোগানে মুখর বিমানবন্দর সড়ক

5

হাদি হত্যার মূল ঘাতক ফয়সালের অবস্থান নিয়ে ধোঁয়াশা, রাজনৈতিক

6

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন পীর সাহেব চরমোনাই

7

বিশ্ব সংবাদমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর

8

শেখ হাসিনা ভারত থেকে নাশকতার নির্দেশনা দিচ্ছেন: রিজভী

9

বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ডা. জাহিদ

10

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

11

বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

12

ডেইলি স্টার ভবনের সামনে হেনস্তার শিকার নিউ এজ সম্পাদক

13

পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় ৩টি রিভলভার ও বিপুল কার্তুজ উদ্ধা

14

ঢাকার ৫ আসনে বাতিল হলো ১২ প্রার্থীর মনোনয়ন

15

অন্তর্বর্তী সরকার এমন পরিস্থিতি তৈরি করছে, যাতে নির্বাচন ব্য

16

চট্টগ্রামে তিনটি আসনে প্রার্থী পরিবর্তন করলো বিএনপি

17

মিয়ানমারে ভোট শুরু: সমালোচকরা বলছেন, প্রহসনের নির্বাচন

18

'মামলা ভিত্তিহীন' দাবী অভিনেত্রী মেহজাবীনের

19

এনসিপি ছাড়লেন ডা. তাসনিম জারা

20
সর্বশেষ সব খবর