Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাবিতে মোদির কুশপুত্তলিকা দাহ

ঢাবিতে মোদির কুশপুত্তলিকা দাহ

বাংলাদেশের লাখো মজলুমের রক্তে অর্জিত বিজয় দিবসের ওপর ‘নগ্ন হস্তক্ষেপ’ ও বিজয় দিবসকে ‘কলঙ্কিত’ করার দায়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেছে আধিপত্যবাদবিরোধী ব্যানারে একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পৌনে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে এ কুশপুত্তলিকা করা হয়।

‘কসাই মোদির গদিতে, আগুন জ্বালো একসাথে’, কসাই মোদির দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘বাংলাদেশ-বাংলাদেশ, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘দিল্লি না, ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দিবে জনগণ’, ‘আজকের এইদিনে, আবরারকে মনে পড়ে’, জানি জানি সবাই জানি, শাহবাগীরা হিন্দুস্তানি’ নানা স্লোগান দেন তারা।

সংগঠকদের একজন রিয়াদ জুবাহ বলেন, “মানুষের মতামতকে উপেক্ষা করে গুজরাটের কসাই ভারতের সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারী, ভারতের সংখ্যালঘুদের নিষ্পেষণকারী, এই নরপশুর প্রকাশ্য দালাল বাংলাদেশে এই নরপশুকে এনেছিল এবং বাংলাদেশের জনগণ স্বতঃস্ফুর্তভাবে এটা বিরোধিতা করেছিল।’’

তিনি বলেন, “এই বিরোধিতা করার কারণে এই দালাল খুনি হাসিনা, ভারতের প্রক্সি এদেশের মানুষের ওপরে গণহত্যা চালিয়েছিল এবং দেশের নিরীহ মানুষকে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছিল। বাংলাদেশে যে গত ১৭ বছরের যে অপশাসন চলেছে, সে অপশাসনেরও মদদাতা হচ্ছে এই ভারত। তাই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ।’’

এছাড়া মধুর ক্যান্টিনের পাশে পদদলিত করার জন্য নরেন্দ্র মোদির একটা স্টিকার লাগান তারা।

এর আগে বেলা একটার দিকে ডাকসুর সামনে গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ করেছে একদল শিক্ষার্থী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে আসামের চার ক্রিকেটার সাময়িক

1

ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি

2

দেশে ফিরে ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

3

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

4

‘মিস ইউনিভার্স’ হলেন মেক্সিকোর ফাতিমা বশ

5

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ ; ভারমুক্ত’ হতে পারেন তা

6

মেট্রোর ছাদে মানুষ উঠায় চলাচল বন্ধ

7

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনার মৃত্যুদণ্ড

8

খালেদা জিয়া ছিলেন রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বল চরিত্র: চরমোনাই

9

থামানো গেছে বেগম জিয়ার অভ্যন্তরীণ রক্তক্ষরণ

10

ঢাকার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিএমপির চেকপোস্ট জোরদা

11

কুর্মিটোলায় প্রাইভেটকারে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

12

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ

13

ঘটনাস্থলে না গিয়েই প্রতিবেদন! সাতক্ষীরায় ভূমি কর্মকর্তার বির

14

কাজাখস্তানে শুটিং শেষ করে দেশে এলো ‘দম’ টিম

15

ওসি পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাইয়ের পর কারাগারে ছাত্রদল নেতা রা

16

স্বামীর দেওয়া তথ্যে আয়েশাকে গ্রেফতার, জানা গেল চাঞ্চল্যকর তথ

17

তিন দিনের মধ্যে সারা দেশ থেকে ব্যানার-পোস্টার সরানোর ঘোষণা ব

18

নির্বাচনি মাঠের নিরাপত্তা নিয়ে সংশয়, সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত

19

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন বিএলডিপি’র (একাংশ) চেয়ারম

20
সর্বশেষ সব খবর