Deleted
প্রকাশ : সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলায় নিহত ৬

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলায় নিহত ৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। যাদের মধ্যে তিনজন সন্ত্রাসী ও তিনজন আধাসামরিক বাহিনীর সদস্য।  

দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী, পেশোয়ারে ফেডারেল কনস্ট্যাবুলারি (এফসি)-এর সদর দপ্তরে সোমবার এই হামলার ঘটনা ঘটে। সিনিয়র পুলিশ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ড. মিয়াঁ সাঈদ আহমদ ডন’কে বলেন, এফসি সদর দপ্তর হামলার মুখে পড়েছে। আমরা পাল্টা ব্যবস্থা নিচ্ছি এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে।

মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, হামলার সময় এলাকায় দু’টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে, বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশে।

 ২০২২ সালের নভেম্বরে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পুনরায় নিরাপত্তা বাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের ওপর হামলার হুমকি দেওয়ার পর এ ধরনের হামলা আরও বেড়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রোন ওড়ানো নিষিদ্ধ হলো বিমানবন্দর ও আশপাশের এলাকায়

1

আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

2

শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা করল রাশিয়া, নিহত ৮

3

নভেম্বরে এলো অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স

4

পটুয়াখালীতে বিএনপির অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

5

ঢাকার ৫ আসনে বাতিল হলো ১২ প্রার্থীর মনোনয়ন

6

খেলায় নারীদের নিরাপদে রাখতে জিরো টলারেন্স নীতিতে সরকার: জাহা

7

তফশিল ঘোষনা চলতি সপ্তাহেই : ইসি সানাউল্লাহ

8

রাজনীতির নতুন সমীকরণ: ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ ও ভোটের মাঠের

9

যেসব শর্ত না পূরন হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ

10

হাদি হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো দুই আসামি

11

হাদির ওপর হামলাকারীর দুই আইনজীবীই বিএনপিপন্থি : দ্য ডিসেন্ট

12

জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে বিএনপি দায় নেবে না: আম

13

মসজিদে নববীতে নতুন ছাউনি স্থাপন

14

‘দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চলছে খালেদা জিয়ার চিকিৎসা’

15

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

16

মসজিদে হারামের ৩ তলা থেকে লাফ দিলেন যুবক

17

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

18

কড়াইল বস্তির আগুনে গভীর উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

19

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: খালাসহ খুলনায় ২ জন গ্রেফতার

20
সর্বশেষ সব খবর