Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০২:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্কুলে ভর্তির আবেদন শুরু হচ্ছে কাল

স্কুলে ভর্তির আবেদন শুরু হচ্ছে কাল

সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টা থেকে অনলাইনে শুরু হবে আবেদন প্রক্রিয়া। আগামী ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। এবার প্রতিটি আবেদনের জন্য ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, এ বছর বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অনলাইন আবেদনপ্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হয়েছে। আবেদন করতে gsa.teletalk.com.bd-এ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

এর পর আবেদনপত্র পূরণ ও টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করে আবেদনের কার্যক্রম সম্পন্ন করতে হবে। আবেদনপত্রের নির্দেশনামতে প্রার্থীকে তার সব তথ্য পূরণ করতে হবে
 
এ ছাড়া যেসব প্রার্থী বিভিন্ন কোটায় আবেদন করবেন তাদের প্রযোজ্য কোটার বক্সে অবশ্যই টিক চিহ্ন দিতে হবে। অন্যথায় কোটা বিবেচনা করা সম্ভব হবে না।

অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ পিক্সেল) স্ক্যান করে JPEG ফরম্যাটে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। বিনামূল্যে ছবি রিসাইজ করতে পারবেন Image Resizer এই ওয়েবসাইটে। যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে আবেদনপত্র Submit সম্পন্নের পর কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।

নির্ভুলভাবে আবেদনপত্র Submit সম্পন্ন হলে প্রার্থী একটি User ID-সহ Applicant's copy পাবেন।

আবেদন ফি পরিশোধের নিয়ম

Applicant's কপিতে প্রাপ্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী যেকোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে দুটি SMS করে আবেদন ফি বাবদ প্রতিটি Application এর জন্য ১০০ টাকা জমা দিতে হবে।

প্রথম SMS: GSAUser ID (Web Application হতে প্রাপ্ত) লিখে 16222 নম্বরে Send করতে হবে। উদারহণ-GSAABCDEF লিখে Send করতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নামসহ একটি PIN নম্বর পাওয়া যাবে।

এটি ব্যবহার করে দ্বিতীয় SMS-টি করতে হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও স্কুলভিত্তিক আসন সংখ্যা সংশ্লিষ্ট বিদ্যালয়ের নোটিশ বোর্ড অথবা https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনকে সামনে রেখে ১২ কর্মকর্তাকে বদলি করল ইসি

1

নওগাঁয় অবৈধভাবে বালু উত্তোলন: স্তূপ জব্দ করে নিলামে বিক্রি

2

৭ ডিসেম্বরের পর নির্বাচনী তফসিল ঘোষণা : ইসি আনোয়ারুল

3

তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি

4

আদালত অবমাননার অভিযোগ থেকে আইনজীবী ফজলুর রহমানকে অব্যাহতি

5

ভারতে বসে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রত্যাখ্যান দিল

6

বাংলাদেশের রাজনীতিতে যেভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছিলে

7

মসজিদে নববীতে নতুন ছাউনি স্থাপন

8

বরেন্দ্র অঞ্চলে নলকূপের পরিত্যক্ত গর্তে শিশুর মৃত্যু, শত শত

9

ছাত্রীবাস থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

10

উপকূলের শীতার্ত মানুষের গায়ে উষ্ণতার ছোঁয়া

11

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে বা প্রচারে

12

হাসিনা-কামালের সাজা বাড়াতে যে আট গ্রাউন্ডে আপিল করলো প্রসিকি

13

চিকিৎসাধীন অবস্থায় বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফ

14

৫ দাবিতে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ৮ দলের

15

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, যেভাবে দেখবেন

16

রাতভর বৃষ্টিতে ভেঙে পড়েছে কালভার্টট, জনদূর্ভোগ

17

কোচিং নয়, অবসরের পর নিজের ক্লাব গড়তে চান মেসি

18

এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি: মির্জা ফখরুল

19

কোটালীপাড়া থানায় দুর্বৃত্তদের ককটেল হামলা, আহত ৩ পুলিশ

20
সর্বশেষ সব খবর